শ্রীলঙ্কা সফরের দল গঠনে বিসিবিতে জরুরী সভা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অবশেষে আশার আলো দেখতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলংকা সিরিজ। শুরুতে শঙ্কা থাকলেও সেই শঙ্কা কেটে গেছে কোয়ারান্টাইন নিয়মে শিথিলতা আনায়। তাই এই সিরিজকে সামনে রেখে দল গোছানোর চূড়ান্ত কাজ সারছেন নির্বাচকরা। দল গোছানোর জন্য বিসিবিতে বসেছে জরুরী বৈঠক।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামি ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশ্য দেশ ছাড়বে টাইগাররা।আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে সদ্য দেশে ফিরেছে বাংলাদেশের খেলোয়াররা। হাতে সময় বেশি না থাকার কারনে ইতিমধ্যেই স্কোয়াড নিয়ে কাজ শুরু করছে নির্বাচকরা। মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা গড়ানোর সাথে সাথে বিসিবি কার্যালয়ে ক্রিকেট অপারেশন্স বিভাগের সাথে জরুরী সভায় বসেন নির্বাচকরা। নির্বাচক প্যানেলের সদস্যদের পাশাপাশি ক্রিকেট অপারেশন্স বিভাগের কর্তারা এতে উপস্থিত ছিলেন।

মূলত আজকের সভাতেই চূড়ান্ত হয়ে যাবে শ্রীলঙ্কা সফরের টেস্ট দল। দলের স্কোয়াড সাজিয়ে তা পাঠানো হবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। তার অনুমোদন পেলে বুধবারই (৭ এপ্রিল) দল ঘোষণা করা হবে।

সর্বোশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তার পরেও দলে বড় কোন পরিবর্তনের আভাস নেই। তবে চোটের কারণে এই সিরিজের ভাবনায় নেই মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ড চোট পাওয়া দলের সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিমকে নিয়ে কোনো শঙ্কা নেই!

নিউজক্রিকেট / রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »