নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি ক্রিকেট খেলেছেন এটা ভাবতেন যেনো অন্যরকম ভালো লাগা কাজ করবে সকলের! বুট পায়ে ফুটবলের পেছনে না দৌড়ে, তিনি ব্যাট-বল নিয়ে লড়ছেন ২২ গজে। এমন দৃশ্য নিছকই একদম অবাস্তব সাথে কল্পনীয়। যদি সুযোগ থাকতো এমন তাহলে অবশ্যই এটাকেই বাস্তবে রুপ দিতে চাইতেন কুমার সাঙ্গাকারা।
মেসি যদি ক্রিকেট খেলতেন তাহলে তাকে বড় অঙ্কের টাকা দিয়ে হলেও আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হয়ে খেলাতেন সাঙ্গা। লঙ্কান এই কিংবদন্তীর বিশ্বাস, ফুটবলের মতো ক্রিকেটেও বিশ্বসেরা হতেন বার্সেলোনা ও আর্জেনটিনার এই ফুটবলার।
রাজস্থান রয়্যালসের ইউটিউব চ্যানেলে এক ভক্তের প্রশ্নের জবাবে এ কথাই জানিয়েছেন সাঙ্গাকারা। সেখানে রাহুল নামে এক ভক্ত লঙ্কান এই কিংবদন্তীকে প্রশ্ন করেন, আমরা কি পরের মৌসুমের মেগা নিলাম থেকে মেসিকে দলে নিতে পারি? উত্তরে সাঙ্গাকারা বলেন,”আপনি কি লিওলেন মেসির কথা বলছেন? যদি সে ক্রিকেট খেলতো, তাহলে ওর মতো একজনকে পেলে দারুণ হতো।”
চলতি বছর জানুয়ারিতেই রাজস্থানের ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব নিয়েছেন কুমার সাঙ্গাকারা। তবে এর আগে আইপিএলে কিংস ইলেভেন, ডেকান চার্জার্সদের হয়ে খেলেছিলেন তিনি।
