নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে ভিন্ন এক আলোচনায় আসেন তামিম ইকবাল। ক্যারিয়ার দীর্ঘ করতে যেকোন এক ফর্মেট থেকে অবসরের কথা জানান তিনি। অনেকেরই ধারনা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন তামিম। তামিমের অবসর ইসু নিয়ে মুখ খুললেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।
ফর্মেট যেটাই হোক, তিন ফর্মেটে বাংলাদেশের ধারাবাহিক ব্যাটসম্যান তামিম ইকবাল। বিশ্বের অন্যতম সেরা ওপেনারদের একজন তামিম। তার না থাকা অবশ্যই বাংলাদেশ দলকে ভোগাবে। গণমাধ্যমকে নিজের অবসর ভাবনার কথা জানিয়ে রীতিমত হইচই ফেলে দেন ওয়ানডে অধিনায়ক। তামিমপর এমন সিদ্ধান্ত পজিটিভ দেখছেন হাবিবুল বাশার।
বয়ো ব্যাবলে থেকে খেলা চালিয়ে যাওয়া খেলোয়াড়দের জন্য কঠিন। মাঠের পারফরম্যান্স এর পাশাপাশি মানসিক ভাবেও শক্ত হতে হয়। বাশার দায় দেখছে বায়ো ব্যাবলেরও।
গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে টেস্ট ও ওয়ানডে নিয়ে ভাবছি। টি-টোয়েন্টি কিন্তু একদম বিদায় নেয়নি। আপনাদের বুঝতে হবে, মহামারী সবার জন্য কঠিন। খেলোয়াড়দের কথা যদি ভাবেন। নিজেকে খেলোয়াড়ের জায়গায় দাঁড় করলে দেখবেন জীবনটা কত কঠিন। আপনি দেশের মাটিতে আসেন কিন্তু এক মাস পরিবারের সাথে দেখা করতে পারছেন না। ওরা কিন্তু এই পরিস্থিতির মধ্যেই আছে গত প্রায় এক বছর ধরে। চার দিন পরিবারের কাছে থেকে আবার চলে যায়। নিউজিল্যান্ড থেকে এসে ৭ দিন ছুটি এরপর আবার শ্রীলঙ্কা সফর এক মাসের জন্য।’
করোনাকালে খেলা চালিয়ে যেতে খেলোয়াড়দের রীতিমত মানসিক চাপ সামলাতে হচ্ছে। সেই সাথে আছে পারফরম্যান্সের প্রত্যাশা পূরণের তাড়না। ইংল্যান্ডের মত রোটেশন পদ্ধতি নিয়ে ভাবলেও তাতেও নিরুৎসাহিত হতে হয়েছে। বাশার বলেন, ‘যারা অনেক দিন খেলে ফেলে তাদের জন্য পরিবারও তো গুরুত্বপূর্ণ। শুধু আমাদের দেশেই নয়, সবাই এমন করছে। ইংল্যান্ড তো রোটেশন পদ্ধতি চালুই করে দিয়েছে। ভারতের কাছে ইংল্যান্ডের সিরিজ হারের পেছনে এটা বড় কারণ ছিল। আমরা হয়ত অতটা করব না।’
তবে সবকিছু পিছনে ফেলে বাশার চোখ রাখতে চান টি টোয়েন্টি বিশ্বকাপে। তার বিশ্বাস সবকিছু ঠিকঠাক থাকলে টি টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে পাওয়া যাবে বাংলাদেশ শিবির। তার বিশ্বাস তামিম তার সিদ্ধান্ত থেকো সরে আসবে।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘খেলোয়াড়রা যদি একটা-দুইটা ফরম্যাট বেছে নিতে চায় এটা সবাইকে বুঝতে হবে। দেখুন, সবাই খেলতে চায়। তামিম যে টি-টোয়েন্টি সিরিজ খেলেনি, ও কিন্তু বলেনি আর খেলবে না। আমি নিশ্চিত ও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবে। ৬ মাসের মধ্যে ছেড়ে দিবে এমন একটা ইঙ্গিত দিয়েছে। চূড়ান্তভাবে কিছু করেনি। সবকিছু ঠিকঠাক থাকলে ও পরবর্তী টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারে।
নিউজক্রিকেট / রাসেল।
