ইনজুরিতে ছিটকে গেলেন শাদাব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পায়ের আঙুলের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের বাকি ম্যাচ এবং আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়লো পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২য় ওয়ানডেতে ব্যাট করার সময় চোট পান তিনি।

প্রায় ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে শাদাব খানকে। কোয়ারেন্টিন ঝামেলায় খেলা হবে না জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে বলা হয়, ‘এক্সরে তার পায়ে ফ্র‍্যাকচার ধরা পড়েছে। চার সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে। অবহেলা করলে চোট আরো গুরুতর হতে পারে’।

প্রথম ওয়ানডেতে পাকিস্তানের জয়ের দিনে বিনা উইকেটে ৪৫ রান দেন তিনি৷ ২য় ওয়ানডেতে ৯ ওভারে দেন ৬৪ রান এবং ব্যাট হাতে ২৩ বলে করেন মাত্র ১৩ রান। ফখর জামানের রেকর্ড গড়া ১৯৩ রানের ইনিংসের পরেও ১৭ রানে হারে পাকিস্তান।

এক টুইট বার্তায় আজ শাদাব খান লিখেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার সেরা চেষ্টা করছি, আমি বিশ্বাস করি আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং কঠিন সময়ে লড়াই করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছুতে সাহায্য করবে। আমি আরো কঠোর পরিশ্রম করে ফিরবো। সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ধন্যবাদ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »