নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষ না করেই আইপিএলের উদ্দেশ্যে দেশ ছাড়লেন সাউথ আফ্রিকান পাঁচ তারকা ক্রিকেটার। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় রয়েছে তারা। আগামী ৭ এপ্রিল সিরিজের শেষ ম্যাচ খেলবে সাউথ আফ্রিকা। সিরিজ নির্ধারনী ম্যাচ না খেলেই দল ছেড়েছেন ডি কক, বাবাদারা।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। অবশ্য আগে থেকেই টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়নি এই পাঁচ তারকাকে। আইপিএল খেলতে যাওয়া পাঁচ ক্রিকেটার হলেন- কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ডেভিড মিলার ও অ্যানরিখ নরকিয়া। এদের মধ্যে ডি কক মুম্বাই ইন্ডিয়ান্স, রাবাদা ও নরকিয়া দিল্লী ক্যাপিটালস, মিলার রাজস্থান রয়্যালস এবং লুঙ্গি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন।
ক্রিকেটারদের কাছে জাতীয় দলের চেয়েও আইপিএলে খেলা বড় কি না, সেই প্রশ্ন নতুন করে উঠতেই পারে। শুধু প্রশ্নেই সীমাবদ্ধ নয়, এই ইসু নিয়ে অনেক আলোচনা – সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত। বিশ্বের সাবেক খেলোয়াররা অনেকেই মন্তব্য করেন, আইপিএল এর সময় জাতীয় দলের খেলা না রাখাই ভাল। এদিক থেকে স্বচ্ছ অবস্থানে আছেন সাউথ আফ্রিকান তারকারা। আইপিএলে যাওয়ার জন্য জাতীয় দল ছাড়ার অনুমতিটা বোর্ড থেকে নিয়ে রেখেছেন আগেই। বিসিসিআই ও সিএসএর চুক্তির কারণে আইপিএলে খেলা ক্রিকেটারদের নির্ধারিত সময় ছুটি ও এনওসি দিতে বাধ্য দক্ষিণ আফ্রিকা।
আইপিএলের ১৪ তম আসর শুরু হবে আগামী ৯ এপ্রিল। করোনা মহামারিতে এবারই প্রথম আইপিএল আয়োজন করছে বিসিসিআই। ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে ভারতে পৌঁছে কোয়ারেন্টিন পর্ব সম্পন্ন করে এরপর দলের সাথে যোগ দিতে হচ্ছে সব বিদেশি ক্রিকেটারকে। যে কারণে আসর শুরুর আগে খানিকটা সময় হাতে রেখেই ভারতে যাচ্ছেন আইপিএলের ক্রিকেটাররা।
নিউজক্রিকেট / রাসেল।
