নির্ধারিত সময়ে হচ্ছে শ্রীলংকা সিরিজ,কেটে গেল শঙ্কা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের শ্রীলংকা সফর নিয়ে ধোঁয়াস দেখা দিলেও অবশেষে সফর নিয়ে শঙ্কা দূর হল। কোভিড প্রটোকল এর নিয়মে শীথিলতা এনে কঠোর শর্ত থেকে সরে এসেছে শ্রীলংকা। তাই নির্ধারিত সময়েই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল।  চলতি মাসের ১২ তারিখ শ্রীলংকার উদ্দেশ্যে রওয়ানা দিবে বাংলাদেশ টেস্ট দল।আগামী ২১ এপ্রিল থেকে শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরুর হবে। বিশ্বব্যাপী নতুন করে বাড়ছে করোনা ঝুকি। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কাসহ উপমহাদেশের দেশগুলোতে করোনার হানা বেশ উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের সফরের ক্ষেত্রে কোভিড প্রটোকল কঠোর করতে চেয়েছিল শ্রীলঙ্কা। তবে সেখান থেকে সরে এসেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড(এসএলসি)

সোমবার (৫ এপ্রিল) বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগকে পাঠানো বার্তায় এসএলসি ৩ দিনের কোয়ারেন্টিনের নীতিমালা নিশ্চিত করার পর দূর হয়েছে শ্রীলঙ্কা সফর নিয়ে সৃষ্ট শঙ্কা। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশন্স বিভাগের বিশ্বস্ত সূত্র।

গতো অক্টোবরে দুই দুই দফায় সিরিজ স্থগিত করা হয়েছিল। কেননা শ্রীলংকার বোর্ডের ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন নিয়ম বেধে দেয়। বাংলাদেশ দল এই নিয়ম মেনে না নিলে ফের স্থগিত করা হয় এই সিরিজ। অবশেষে দুই নোর্ডের সমোযোতায় আলোর মুখ দেখতে যাচ্ছে শ্রীংকা সফরে বাংলাদেশের যাত্রা।

আগামী ২১ এপ্রিল শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। নির্ধারিত সময়ে প্রথম টেস্ট শেষ হলে বিরতি থাকবে ৩ দিনের। ২৯ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। এই সিরিজ দিয়েই শেষ হবে টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা। সফর শেষে মে মাসের শুরুতেই দেশে ফিরে আসবেন ক্রিকেটাররা।

টেস্ট সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।

একনজরে বাংলাদেশ টেস্ট দলের শ্রীলঙ্কা সফরের সূচি

১২ এপ্রিল : শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা
১৭ ও ১৮ এপ্রিল : অন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ, কাতুনায়েকে
২১ থেকে ২৫ এপ্রিল : ১ম টেস্ট, ক্যান্ডি
২৯ এপ্রিল থেকে ৩ মে : ২য় টেস্ট, ক্যান্ডি

#নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »