নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলোই ইনজুরির কারণে খেলা হয়নি মুশফিকুর রহিমের। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারলেও শ্রীলঙ্কা সিরিজে তাঁকে নিয়ে কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার।
আঙুলের চোটের আগে কাঁধের চোট অনেকদিন ধরেই ভোগাচ্ছিল মুশফিককে। শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের ছোড়া বল হাত থেকে ছুটে যাওয়ার পরই বেশ অস্বস্তিতে দেখা যায় মুশফিককে। তারপরও পুরো ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন এই উইকেটরক্ষক। এমনকি ব্যাটিংয়েও নেমেছিলেন। তবে দলকে বড় স্কোর উপহার দিতে পারেননি।
মুশফিককে নিয়ে শঙ্কা না থাকলেও পেসার হাসান মাহমুদের খেলা নিয়ে কিছুটা অনিশ্চিয়তা রয়েছে। তবে আজ বা কালকের মধ্যে তাঁর ইনজুরির রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন বাশার। এ ছাড়া আরও বেশি কয়েকটি জায়গা নিয়ে চিন্তা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বাশার বলেন,”ফিটনেস নিয়ে একটা চিন্তা বিষয় আছে। আমি যতটুক জানি মুশফিক ফিট হয়ে যাবে। আমরা ওকে পাব। আরও কয়েকটা জায়গায় চিন্তার বিষয় আছে। হাসান মাহমুদের ফিটনেস ইস্যু আছে, আমরা তার ফাইনাল রিপোর্ট আজকে বা কালকে পেয়ে যাবো।’’
বাশার আরো বলেন,’‘ফিটনেস ইস্যুর কারণেই আমরা দলটা এখনো দিতে পারিনি। আজ-কালকের মধ্যে সবার রিপোর্ট পেয়ে যাবো। এরপরই দল চূড়ান্ত করে ফেলবো।’’
