ডি কক নয়, নিজের ঘাড়ে দোষ চাপাচ্ছেন ফকর জামান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় অসাধারণ এক ইনিংস খেলেছেন পাকিস্তানের ওপেনার ফকর জামান। যেভাবে ব্যাটিং করতে ছিলেন তাতে আরেকটু হলেই দ্বিশতকের দেখা পেয়ে যেতেন তিনি। অবিস্মরণীয় ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ফকর। ডাবল সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেমেছপন তিনি। আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে কুইন্টন ডি ককের বিতর্কিত রান আউটে। ডি কক এর রান আউটের বিপক্ষে প্রশ্ন উঠলেও তাকে দোষারোপ করতে নারাজ ফকর।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৫৪ বলে ১৯২ রানে ব্যাট করতেছিলেন ফকর জামান। দারুণ খেলতে থাকা ফখর জামান একাই পাকিস্তানকে টেনে নিচ্ছিলেন। সেই মুহূর্তে ফেক ফিল্ডিংয়ের সহায়তা নিয়ে ফকরকে রান আউট করেন দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ৫০ তম ওভারে লুঙ্গি এনগিডির প্রথম বলে, বল লং অফে ঠেলে দুই রানের জন্য দৌড়াচ্ছিলেন স্ট্রাইকে থাকা ফখর। এমন সময় ডি কক বোলারের দিকে এমন ইঙ্গিত করে, যাতে মনে হয় বল বোলারের দিকে যাচ্ছে। অথচ মারক্রাম বল ছুঁড়ছিলেন ডি ককের দিকে থাকা স্ট্যাম্পে। দ্বিধাগ্রস্ত ফখর দৌড়ের গতি কমিয়ে পেছনে তাকাতেই মারক্রাম সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভেঙ্গে দেন।

ম্যাচ শেষে – ডি ককের এই আচরণ খেলোয়াড়সুলভ ছিল কি না এই নিয়ে আলোচনা- সমালোচনা হতে থাকে। কেউ কেউ প্রশ্ন তুলছেন ককের স্পোটসম্যানশিপ নিয়েও। ক্রিকেটের আইন প্রনয়ক সংস্থা হিসেবে পরিচিত এমসিসিও বল ঠেলছে আম্পায়ারদের কোর্টে। এমসিসির মতে, ডি ককের এই আচরণ ফেক ফিল্ডিংয়ের আওতায় পড়ে কি না তা নির্ধারণ করতে হবে ম্যাচ অফিসিয়ালদেরই। অপরদিকেবক্রিকেটে ফেক ফিল্ডিংয়ের জন্য ৫ রান শাস্তির বিধান রয়েছে। ফেক ফিল্ডিংয়ে আউট হওয়া ব্যাটসম্যান নট আউট থাকবে এমনটিও উল্লেখ আছে। তবে ডি ককের কাণ্ডে মাঠে কোনো ব্যবস্থা নেননি আম্পায়াররা।

ম্যাচ শেষে অবশ্য ফখর জানান, তার আউটে ডি ককের কোনো ‘প্রতারণা’ নেই, বরং ফখর নিজেকেই দাঁড় করছেন কাঠগড়ায়। তিনি বলেন, ‘দোষ আমারই। অপর প্রান্তে হারিস রউফ আউট হয়ে গেল কি না এটা দেখায় ব্যস্ত ছিলাম। আমার মনে হচ্ছিল সে একটু পিছিয়ে ছিল দৌড়ে। ভাবছিলাম বিপদে পড়ল কি না। বাকিটা ম্যাচ রেফারির হাতে। তবে আমি মনে করি না এখানে ডি ককের দোষ আছে।’

নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »