নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। পিংকির ফিফটিতে প্রথমে ব্যাট করে ১৯৫ রানে থামে বাংলাদেশ নারীদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে সালমার ঘূর্নিতে ১৪১ রানে গুড়িয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই আসে ৮০ রান! এরপর হটাৎ ব্যাটিং বিপর্যয়। একপ্রান্তে ফারহান ঠায় দাঁড়িয়ে তুলে নেন ফিফটি। আরেকপ্রান্তে বাকিদের আসার যাওয়ার মিছিলে শামিমার ৩৪ ছাড়া তেমন কেউই দাড়াতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল। দলের পক্ষে ফারহানা ৭২ রানে অপরাজিত থাকেন, প্রোটিয়াদের পক্ষে জেইন নেন ৩২ রানে ৩ উইকেট।
জবাবে অনেকটা সহজ লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে সালমা খাতুনের ঘূর্নিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় প্রোটিয়ারা। স্টেইনের ৪১ ছাড়া রুমানা-জাহানারাদের জাদুতে কেউই দাড়াতে পারেনি! শেষ পর্যন্ত ৩১ বল বাকি থাকতে ১৪১ রানেই গুড়িয়ে যায় প্রোটিয়ারা। প্রোটিয়াদের পক্ষে স্টেইন ৪১ রান করেন, বাংলাদেশের পক্ষে ২৫ রানে সালমা খাতুন নেন ৩ উইকেট।
৫৪ রানের বড় জয় দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। ৫ ম্যাচে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ নারীরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ইমার্জিং নারী দল: ১৯৫/৯ (৫০ ওভার)
ফারহানা ৭২*, মুর্শিদা ৪৫, শামীমা ৩৪;
জেইন ৩/৩২।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: ১৪১/১০ (৪৪.৫ ওভার)
স্টেইন ৪১;
সালমা ৩/২৫, রুমানা ২/১৬, জাহানারা ২/১৮, মেঘলা ২/২৭।
ফলাফলঃ বাংলাদেশ ইমার্জিং নারী দল ৫৪ রানে জয়ী
