নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্যাটসম্যান যখন রানের জন্য দৌড়াচ্ছেন তখন প্রতিপক্ষ দলের কোন খেলোয়াড় এমন একটা ভান করে বসলেন যাতে ব্যাটসম্যানের মনে বলের অবস্থান বুঝতে সমস্যি সৃষ্টি হয়। ক্রিকেটীয় ভাষায় একে বলা হয় ফেক ফিল্ডিং। গতকাল সেই ফেক ফিল্ডিং নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে।
ফেক ফিল্ডিং এখন দেখা যায় না বললেই চলে। তবে পাকিস্তানের বিপক্ষে গতকাল ফেক ফিল্ডিং করে ব্যাপক পরিমাণ সমালোচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক কুইন্টন ডি কক। যে কারণে তাকে সাজা দিয়েছে আইসিসি।
গতকাল রবিবার (৪ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফখর জামানকে ফেক ফিল্ডিংয়ের সহায়তা নিয়ে আউট করেন ডি কক। লুঙ্গি এনগিডির বল লং অফে ঠেলে দুই রানের জন্য দৌড়াচ্ছিলেন স্ট্রাইকে থাকা ফখর এমন সময় ডি কক বোলারের দিকে এমন ভাবে ইঙ্গিত করে, যাতে মনে হয় বল বোলারের দিকে যাচ্ছে। অথচ বল ছিল ডি ককের হাতে। দ্বিধাগ্রস্ত ফখর দৌড়ের গতি কমিয়ে পেছনে তাকাতেই থ্রোতেই স্ট্যাম্প ভেঙ্গে যায়।
এ কারণে মাঠে কোনো শাস্তি পাওয়া না গেলেও ম্যাচ শেষে বড় অঙ্কের জরিমানা গুণতে হয়েছে ডি কককে। তাকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এছাড়া প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাও পেয়েছেন আইসিসির শাস্তি। তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
