ভিন্ন জার্সিতে মঈন আলী-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি আসরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে দেখা যাবে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। চেন্নাইের জার্সিতে খেললেও কোনো মদ প্রস্তুতকারী কোম্পানিকে প্রমোট করতে চান না তিনি। যে কারণে চেন্নাইয়ের জার্সি থেকে মদ প্রস্তুতকারক সেই সংস্থার লোগো সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন মঈন। এবং এই অনুরোধ রেখেছে চেন্নাই কর্তৃপক্ষ।

ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার ধর্মের প্রতি বিশ্বাসের কারণেই মদ্যপান করেন না। এমনকি তিনি কোনো মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লোগো সম্বলিত জার্সি ও পরেন না। এর আগে তার দল ইংল্যান্ড ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলার সময় একই দৃশ্য দেখা গেছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলামের আগে মঈনকে ছেড়ে দিয়েছিল বেঙ্গালুুরু। এরপর নিলাম থেকে এই অলরাউন্ডারকে দলে নেয় চেন্নাই। এর আগে বেঙ্গালুরুতে টানা তিন মৌসুম খেলেছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »