নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। ক্রিকেটে প্রতিদিন নতুন নতুন রেকর্ড হচ্ছে। পুরনো রেকর্ড ভেঙে যাচ্ছে। ক্রিকেটে এমন কিছু রেকর্ড হয়ে যায়, যা ক্রিকেট বিশ্বে বিরল। তেমনি এক বিরল রেকর্ড গড়েছেন অষ্ট্রেলিয়া নারী দল। ক্রিকেটের পরিভাষায় যাকে বলা হয় বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে টানা ২২ ম্যাচ জিতে গৌরবময় রেকর্ডের কৃর্তী গড়লো মেগ ল্যানিং এর অষ্ট্রেলিয়া।
বিশ্ব ক্রিকেটে অন্যন্য দল গুলো থেকে অনেক এগিয়ে অষ্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটে দাপটের সাথে খেলছে তারা। পিছিয়ে নেই তাদের নারী দলটিও। বিশ্ব ক্রিকেটে অজি নারীরাও দাপট দেখিয়ে চলছে। টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়নস অষ্ট্রেলিয়া নারী দল। এই দলটিতে রয়েছে বিশ্ব মানের নারী তারকা। প্রতিনিয়তই এসব তারকারা পুরুষদের গড়া রেকর্ড ও ভেঙে দিচ্ছেন এলিশা পেরি, অ্যালিলা হিলি, এবং মেগান শুটরা। এবার পুরুষদের দলীয় রেকর্ড ভেঙে দিলেন তারা।
আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ এবং নারী দল মিলে এর আগে টানা সর্বেচ্চ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়েছিল পন্টিংরা। ২০০৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে টানা ২১ ম্যাচ জিতেছিল অষ্ট্রেলিয়া। প্রায় ১৮ বছর পর এবার অস্ট্রেলিয়া পুরুষ দলের গড়া রেকর্ডটি ভেঙে দিল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।
মহিলা ক্রিকেটের ইতিহাসে এই নজির বিরল।২০১৮ সালের ১২ মার্চ থেকে ভারতকে হারিয়ে এই জয়যাত্রা শুরু করেছিলেন পেরিরা। তা আজও অক্ষত। এই সময়ে তারা ভারত (৩-০), পাকিস্তান (৩-০), নিউজিল্যান্ড (৩-০), ইংল্যান্ড (৩-০), ওয়েস্ট ইন্ডিজ (৩-০), শ্রীলঙ্কা (৩-০) এবং ফের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ফলে সিরিজ জেতার পরে আজকের ম্যাচ জিতে বিরল নজির স্থাপন করলেন। অষ্ট্রেলিয়া নারী দল সবশেষ কোনো ওয়ানডে হেরেছিল ২০১৭ সালের অক্টোবরে।
রোববার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে মেগ ল্যানিং এর নেতৃত্বাধীন অষ্ট্রেলিয়া নারী দল। বিশ্ব রেকর্ড তড়ার দিবে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে লেডি অজিরা।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২১২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। বিশেষ করে মেগান শুট এবং নিকোলা কেরির বোলিং তোপে বিধ্বস্ত হয় নিউজিল্যান্ড। দলের হয়ে ব্যাট হাতে ১৩৪ বলে ৯০ রান করেছে লড়েন ডাউন,৪৬ বলে ৩৩ রান করেছেন অ্যামেলিয়া কের। ৫০ বলে ৩২ রান করেছেন অ্যামি সাদারওয়েট। বল হাতে ৯ ওভারে ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন মেগান শুট। ৯.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন নিকোলা কেরি।
২১৪ রানের টার্গেটে খেলতে নেমে ৩৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে অজি নারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৫ রান করেছেন অ্যালিসা হেলি। ক্যারিয়ারের ২৮ তম ফিফটি হাকান এলিশা পেরি। ৭৯ বলে ৭ চারে ৫৬ রান করেছেন পেরি। ৪১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫৩ * রানে অপরাজিত ছিলেন অ্যাশলেইগ গার্ডনার। বল হাতে ১ উইকেট করে নিয়েছেন জেস কের, অ্যামেলিয়া কের, সাদারওয়েট এবং হান্না রো।
নিউজক্রিকেট / রাসেল!
