নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্বাসরুদ্ধকর ২য় ওয়ানডেতে পাকিস্তানকে ১৭ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ডি কক, বাভুমাদের ব্যাটে ৩৪১ রানের বড় সংগ্রহের পর ফখর জামানের ১৯৩ রানের পরও নর্খিয়া-ফেলুকায়োদের দূর্দান্ত বোলিংয়ে ১৭ রানে হারে পাকিস্তান।
প্রথমে ব্যাটিংয়ে নেমে দীর্ঘদিন পর একসাথে ব্যাট হাতে দূর্দান্ত পারফরম্যান্স করে ডি কক, টেম্বা বাভুমা, ডুসেন, মিলাররা। তাদের চার ফিফটিতে ৬ উইকেটে ৩৪১ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৭ রানের জন্য অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির দেখা পাননি টেম্বা বাভুমা৷ পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৫৪ রানে নেন তিন উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। তবে আরেক প্রান্তে চাপের মুখে একা হাতে লড়াই করেন ফখর জামান। ‘হারার আগে হারতে নেই’ এই কথাটি আবারো প্রমাণ করলেন ফখর। ১৫৫ বলে ১৯৩ রানের দূর্দান্ত এক ইনিংসের পরও শেষ রক্ষা করতে পারেননি তিনি। মাত্র ৭ রানের জন্য নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি মিস করেন! সেই সাথে ১৭ রানে হারে পাকিস্তান। ডি ককের চতুরতা ধরতে পারেননি ফখর, আর আক্ষেপটা রয়ে গেলো ৭ রানের।
ফখরের দূর্দান্ত ব্যাটিংয়ের পরেও কারো যোগ্য সমর্থন না পাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। তবুও দক্ষিণ আফ্রিকার মাটিতে ডমিনেট করে বুক চিতিয়ে একাই লড়াই করে গেছেন ফখর।
পাকিস্তানের পক্ষে ফখর জামান ১৯৩ রান করেন! এছাড়া কেউই ছুঁতে পারেনি চল্লিশের কোটা। দক্ষিণ আফ্রিকার পক্কগে নর্খিয়া ৩ টি ও ফেলুকায়ো নেন ২ উইকেট। সিরিজে দুই দলের ১-১ সমতা।
