নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বুক ভরা স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তরুন্য আর অভিজ্ঞদের মিশলে গড়া দল নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারে নি বাংলাদেশ। টাইগার ভক্তদের প্রত্যাশা পূরন করতে ব্যর্থ হওয়া বাংলাদেশ ক্রিকেট দল দুঃস্বপ্নের সফর শেষে শূন্য হাতে দেশে ফিরেছে। আজ( রবিবার) সিঙ্গাপুর এয়ারলাইন্সে চড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন বাংলাদেশ ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে পূর্বের ইতিহাসের পুনরাবৃত্তি করেছে বাংলাদেশ। ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে কোনো প্রতিরোধই গড়তে পারেনি তামিম, মুশফিকরা। যার কারনে আরও একবার বঞ্চিত সফর শেষ করেছে বাংলাদেশ। দুই সিরিজেই । ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। এ নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টানা ৩২ ম্যাচ পরাজিত বাংলাদেশ।
হতাশায় মোড়ানো সিরিজ শেষ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় সকাল ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখেন মুশফিক, রিয়াদরা। এর আগে ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরেছিলেন তামিম ইকবাল এবং হাসান মাহমুদ।
সিরিজ শেষে আইপিএল খেলার জন্য নিউজিল্যান্ড থেকেই ভারতের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল পেসার মোস্তাফিজুর রহমান এর। তা না করে তিনিও দলের সাথে দেশে ফিরেছেন। আজকের ভিতরেই রাজস্থান দলের সাথে যোগ দিতে ভারতে রওয়ানা দিবপন ফিজ। সেখানে গিয়ে কোয়ারান্টাইন শেষে দলের সাথে যোগ দিবেন তিনি।
দেশে ফিরলেও বসে থাকার সুযোগ নেই ক্রিকেটারদের। এ মাসেই যেতে হবে শ্রীলঙ্কা সফরে। ২১ এপ্রিল ক্যান্ডিতে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা শেষ হবে এই সিরিজ দিয়ে। তাই একটু বাড়তি গুরুত্ব পাচ্ছে শ্রীলঙ্কা সফর।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামি ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশ্য যাত্র করার কথা ছিল। শেষমুহুর্তে কিছুটা শঙ্কা জেগেছে। কোয়ারেন্টিন ইস্যুতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাত্রা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। করোনার নতুন ধরনের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে লঙ্কান সরকার ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক করতে চায় বলে গুঞ্জন রয়েছে। বিসিবি ক্রিকেটারদের সাথে আলোচনা করেই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত।
নিউজক্রিকেট / রাসেল।
