নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। তবে শেষ মুহুর্তে এসে পরিবর্তন এসেছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ইনজুরির কারণে এবারের আসর থেকে ছিটকে গিয়েছেন রিঙ্কু সিং। তাঁর বদলি হিসেবে আরেক ভারতীয় ক্রিকেটার গুরকিরাত সিং মানকে দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানের দলটি।
মিডল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কুর ২০১৭ সালে আইপিএলে অভিষেক ঘটে। এই ক্রিকেটার এখন পর্যন্ত খেলেছেন ১১ টি ম্যাচ। তাঁর বদলি হিসেবে এবারের নিলামে অবিক্রিত থাকা গুরকিরাতকে ৫০ লক্ষ রূপিতে দলে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা।
