নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফর করবে বাংলাদেশ। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হলেও নতুন করে শঙ্কা জেগেছে। চলমান করোনার প্রকোপে নির্ধারিত সময়ে সিরিজ সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামি ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশের। ২১ এপ্রিল সিরিজ শুরু করার কথা থাকলেও নতুন করে দেশে করোনা ঝুঁকি বাড়ায় সবকিছু যেন ওলট-পালট হয়ে যাচ্ছে। অপরদিকে বিশ্বব্যাপী নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কাসহ উপমহাদেশের দেশগুলোতে করোনার হানা উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের সফরের ক্ষেত্রে কোভিড প্রটোকল কঠোর করতে পারে শ্রীলঙ্কা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ দলের লঙ্কা সফর করার কথা ছিল গত বছরের অক্টোবরে। সেই সময়ে করোনা প্রটোকল এর নিয়ম অনুযায়ী কঠোর শর্ত দিয়েছিলো শ্রীলংকা। ১৪ দিনের কঠোর নিয়মে কোয়ারেন্টাই মেনে নেয় নি বাংলাদেশ। যার কারনে সিরিজটি স্থগতি করা হয়।,
তবে এ বছর কোভিড প্রটোকল অনেকাংশে শিথিল শ্রীলঙ্কা। বছরের শুরুতে ইংল্যান্ডকে নিয়ে ঘরের মাঠে সিরিজ আয়োজন করেছে শ্রীলংকা। ইংল্যান্ডের জন্য শিথিল করা হয়েছিল কোয়ারেন্টাইন নিয়ম। কথা ছিল, বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই শিথিল নিয়মাবলী; ৩ দিন পরই অনুশীলনে নামতে পারবে টাইগাররা, পালন করতে হবে ৭ দিনের কোয়ারেন্টিন। কিন্তু গুঞ্জন উঠেছে, করোনার প্রকোপ বাড়ায় বাংলাদেশের ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিনের পথে হাঁটছে লঙ্কানরা।
এমন পরিস্থিতিতে সিরিজ আলোর মুখ দেখবে কি না তা বড় এক প্রশ্ন বটে। নিউজিল্যান্ড সফর শেষে এতো স্বল্প বিরতিতে ক্রিকেটাররা শ্রীলঙ্কায় গিয়ে আবারো ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে রাজি হবেন কি না, এই প্রশ্ন উঠছে স্বভাবতই।
শ্রীলঙ্কা সফরের সামনে যেন এখন প্রশ্নবোধক ঝুলছে তা স্পষ্ট বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের কথায়। এসএলসি ১৪ দিনের কোয়ারেন্টিনের প্রস্তাব নতুন করে দিয়েছে কি না তা স্পষ্ট না করলেও সুজন জানালেন, খেলোয়াড়রা দেশে ফিরলে লঙ্কা সফর নিয়ে আলোচনা, অতঃপর চূড়ান্ত সিদ্ধান্ত।
তিনি বলেন‘শ্রীলঙ্কা সফর ইস্যুতে আমরা আবার আলোচনায় বসব। আগামী রোববার নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে দল। এরপর খেলোয়াড়দের সঙ্গে আলাপ-আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
