নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট ‘ভদ্রলোকের খেলা’ নামে পরিচিত। একটা সময় ১৪ দল নিয়ে মাঠে গড়াতো ওয়ানডে বিশ্বকাপ। সেই সংখ্যা কমে ১০-এসে দাঁড়ায় গেল বিশ্বকাপে। এ নিয়ে অনেক আলোচনার পর আবারো দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের দাবি, ২০২৭ বিশ্বকাপে দলের সংখ্যা ১০ থেকে বেড়ে গিয়ে ১৪ হতে পারে। ২০১৯ সালের বিশ্বকাপে প্রথমবারের মত ১০ দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। গত আসরে খেলার সুযোগ পায়নি জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও অল্পের জন্য বাদ পড়েনি।
আগামী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। এই বিশ্বকাপেও যথারীতি খেলবে ১০টি দল। তবে ২০২৭ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে আবারও ১৪ করার সম্ভাবনা রয়েছে।
টেলিগ্রাফের দাবি, ২০২৭ বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত আসবে সিইওদের সেই সভা থেকে। আয়ারল্যান্ড টেস্ট খেলুড়ে দলটির বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন,’‘ক্রিকেট আয়ারল্যান্ড এখনো বিশ্বাস করে বিশ্বকাপে দল সংখ্যা ১০ অনেক কম। এটা ক্রিকেটের অন্যতম বড় সমস্যাও। এ নিয়ে আমরা অনেক কাজ করছি।’’
