নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একের পর এক হানা শুরু হয়েছে। সর্বশেষ এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান দেবদূত পাড্ডিকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রবিবার তার শরীরে এই ভাইরাসের মিল পাওয়া যায়।
করোনার আক্রান্ত হওয়ার পরে তাকে বর্তমানে এখন আইসোলেশনে রাখা হয়েছে। এর আগে এই বাঁহাতি ব্যাটসম্যান আইপিএলের নিয়ম অনুসারে ৭ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। সে সময়ই তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৮জন মাঠ কর্মীও করোনা পজিটিভ হয়েছিলেন। তারপর অক্ষর প্যাটেলে গতকাল হয়েছেন করোনা পজিটিভ।
