নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার প্রকোপ হটাৎ বৃদ্ধি পাওয়া হটাৎ করেই সারাদেশে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আগামি ৫ তারিখ থেকে এই লকডাউন কর্মসূচি পালন করা হবে। অন্যান্য ক্ষেত্রের মতো এই ধাক্কা টা পড়বে দেশের ক্রিকেটেও!
আগামিকাল থেকে শুরু হবার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সবগুলো ম্যাচ হবার কথা থাকলেও দেশব্যাপি হটাৎ লকডাউন দেওয়ায় ম্যাচ হবে কিনা এ বিষয়ে সংশয় থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বলা হয় তারা ওয়ানডে সিরিজ লকডাউনের মধ্যেও চালিয়ে যাবেন।
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে সালমা-জাহানারাদের। ৪ তারিখ শুরু হয়ে ১৩ই এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে ৫টি ওয়ানডে।
সিরিজকে সামনে রেখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছে বিসিবির নারী বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সিরিজ চলবে। যে পরিবেশের মধ্যে দলগুলো আছে, দর্শক অ্যালাউ করছি না কিছু অ্যালাউ করছি না। প্রত্যেকেই বায়ো-বাবল সিকিউরিটির মধ্যে আছে। আগামীকাল আমাদের প্রথম ম্যাচ। সরকারি কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের সিরিজ চলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের প্রতি বার্তা হচ্ছে সিরিজ চলবে।’
প্রসঙ্গত, করোনার প্রকোপ বাড়ায় ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)
