নতুনদের উপরই আস্থা রাখছেন হাসি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম থেকে মঈন আলী ও কৃষ্ণাপ্পা গৌতমসহ নতুন ৬ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

গত আসরে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে থেকে আসর শেষ করেছিল চেন্নাই। তবে চলতি আসরের দল নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।

তিনি বলেছেন,”আমি মনে করি এবারের স্কোয়াডটি দারুণ সামঞ্জস্যপূর্ণ হয়েছে সব মিলিয়ে এবং প্রায় সব দিক দিয়েই স্কোয়াডের গভীরতা ভালো। ছেলেরা দারুণ ছন্দে আছে এবং বেশ ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।”

এবারের নিলাম থেকে রবিন উথাপ্পাকে ট্রেড করে সবচেয়ে বড় চমক দেখিয়েছে চেন্নাই। অভিজ্ঞ এই উইকেটরক্ষকের অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে আছেন হাসি। সেই সঙ্গে কৃষ্ণাপ্পার প্রতিভার প্রতিফলন দেখতে চান এই সাবেক অজি ক্রিকেটার।

তার ভাষ্য,”আমার ধারণা তারা দারুণ সংযোজন। মঈন দারুণ একজন অলরাউন্ডার, রবিনেরও অনেক অভিজ্ঞতা রয়েছে এবং সে উচ্চ মানের একজন পারফর্মার। গৌতমেরও দারুণ প্রতিভা রয়েছে। আমরা তাদের কাজে লাগাতে চাই।”

এবারের আসরে ভালো শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন হাসি। তিনি বলেন,”ভালো শুরু পেলে এটা দারুণ হবে। কারণ ছেলেরা তারপর কিছুটা স্বস্তিতে থাকতে পারবে। আশা করি তারা আত্মবিশ্বাস নিয়ে ভালো ক্রিকেটটা খেলতে পারবে। নাহলে সবার ওপরই চাপ পড়বে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »