আমরা যেটা চাই সেটা কেবলই, ম্যাক্সওয়েল দিতে পারবে: মাইক হেসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতবছর পুরো আসর জুড়েই ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে চলতি আসরের নিলামে আবারো চড়া মূল্যে দল পেয়েছেন তিনি। এবং তাকে নিয়ে দলের ওই জায়গায় সেরা ব্যাটসম্যান বলে করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ মাইক হেসন।

বাজে পারফর্ম থাকা স্বত্তেও ম্যাক্সওয়েলকে পাওয়ার জন্য এবারের নিলামেও উঠে-পড়ে লেগেছিল দলগুলো। শেষ পর্যন্ত ১৪ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের (পাঞ্জাব কিংস) পক্ষে সবগুলো ম্যাচে রান করেছিলেন মোট ১০৮।

গেল আসরে এমন বাজে পারফর্মের পরেও ব্যাঙ্গালোর তাকে এত চড়া মূল্যে দলে ভেড়ানো নিয়েও সমালোচনা হয়েছে। কিন্তু দলটির কোচ হেসন ঠিকই ম্যাক্সওয়েলের পাশে দাঁড়িয়েছেন। তার মতে তারা যেটা চান, সেটা কেবল ম্যাক্সওয়েলই দিতে পারে।

ম্যাক্সওয়েল সম্পর্কে হেসন বলেন,’‘গ্লেন ম্যাক্সওয়েল একজন অসাধারণ ক্রিকেটার এবং মিডল অর্ডারে আমাদের যেটা প্রয়োজন, সেটার জন্য ম্যাক্সওয়েলই যোগ্য। আমাদের কিছু এক্স-ফ্যাক্টর ক্রিকেটার প্রয়োজন, আমরা তেমন ক্রিকেটারই পেয়েছি। আমরা বুঝেছিলাম মিডল ওভারে আরও ভালো করতে হবে আমাদের এবং এইজন্য আমাদের একজন আছেই, এবি ডি ভিলিয়ার্স এবং সেই সাথে আরেকজন ম্যাক্সওয়েল। আমরা জানি, সে একই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। যেখানে ম্যাক্সওয়েলের দক্ষতা কাজে লাগানো যায়, এরকম জায়গায় তাকে ব্যবহার করব। তার সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি এবং দ্রুতই তার ভূমিকা বুঝিয়ে দিতে পারব আশা করছি। শুধু ব্যাটিং না, বোলিংয়েও সে ভালো অবদান রাখতে পারে। তাছাড়া অসাধারণ ফিল্ডিংয়ের পাশাপাশি তার আছে নেতৃত্বের গুণ। তাকে দলে পেতে আমরা মুখিয়ে আছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »