আইপিএলের সময় দেশের খেলা রেখো না: পিটারসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বের সব থেকে আলোড়ন সৃষ্টি করা একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। এ কারণে কয়েক দেশের ক্রিকেটাররা দেশের হয়ে খেলার পরিবর্তে আইপিএল খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আর এ নিয়ে চলছে বিশ্ব জুড়েই বিভিন্ন আলোচনা-সমালোচনা।

চলতি আসরের আইপিএল শেষ হওয়ার পরের দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। যেখানে না খেলার প্রবল সম্ভাবনা রয়েছে বেন স্টোকস-মইন আলীর মতো ক্রিকেটারদের। একই সময়ে নিউজিল্যান্ড দলে থাকবেন না কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টদের। এ কারণে তাই বোর্ডগুলোর প্রতি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসনের পরামর্শ আইপিএলের সময় দেশের খেলা না রাখার।

নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন,”ক্রিকেট বোর্ডের এটা বোঝা উচিত যে আইপিএল পুরো বিশ্বের সবথেকে বড় টুর্নামেন্ট। বোর্ড গুলোর প্রতি আমার পরামর্শ থাকবে যখন আইপিএল চলবে তখন দেশের খেলা রেখো না।”

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাঁচ গুরুত্বপূর্ণ ক্রিকেটার থাকবে না দক্ষিণ আফ্রিকা দলে। এ নিয়েও চলছিল বিতর্ক। তবে এতসব বিতর্ক হলেও বোর্ডকে পাশেই পেয়েছেন প্রত্যেকটা ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »