শুরুর ম্যাচে মুস্তাফিজকে পাচ্ছে না রাজস্থান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি মাসের ৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর। এবারের এই আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে শুরুর ম্যাচে তাকে পাচ্ছে না আইপিএলের প্রথম শিরোপাজয়ী এই দলটি।

বর্তমানে মুস্তাফিজ এখনো আছেন নিউজিল্যান্ডে ফিরবেন ৪ এপ্রিল। পরদিন ভারতে উড়াল দিলেও তাকে নিয়ম অনুযায়ী ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
রাজস্থান রয়্যালস তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল। মুস্তাফিজকে সেই ম্যাচে রাজস্থান পাচ্ছে না তা এক প্রকার নিশ্চিত। শঙ্কা জেগেছে দ্বিতীয় ম্যাচ নিয়েও। তবে কোয়ারেন্টিন শেষ করতে পারলে এই ম্যাচে খেলার জন্য বিবেচিত হবেন তিনি।

এছাড়া চোটের কারণে রাজস্থানের শুরুর ম্যাচগুলোতে খেলতে পারবেন না ইংলিশ পেসার জফরা আর্চার। তাই শুরুতে মুস্তাফিজকে দলের প্রয়োজনও রয়েছে বেশি। পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। লিগ পর্বের শেষ ম্যাচ হবে ২২ মে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »