কোয়ারেন্টিন সহজ কাজ নয়, ভারতে গিয়ে ওজন বাড়ছে সাকিবের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। করোনা প্রটোকল এর নিয়ম অনুযায়ী তাকে থাকতে হচ্ছে ৭ দিনের স্থায়ী কোয়ারেন্টিনে।তবে এমন কঠিন কোয়ারেন্টিন আগে কখনো পালন করতে হয়নি সাকিব আল হাসানকে।

করোনা হোক কিংবা অবসর সময় সাকিব আল হাসান পরিবারের টানে ছুটে যান যুক্তরাষ্ট্রে। সেখান থেকে বাংলাদেশে আসলেও কঠোর বাধ্যবাধকতার মধ্যে দিয়ে কোয়ারেন্টাইন পালন করতে হয় না তার। হোম কোয়ারান্টাইন পালন করলেও কখনোই এক রুমে থাকার তিক্ত স্বাদ হয়নি তার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বা ক্যারিবীয় সিরিজে ছিলেন সতীর্থদের কাছাকাছি। আইপিএল খেলতে রীতিমত একা থাকতে হচ্ছে একটি কক্ষে, টানা ৭ দিন। কোয়ারেন্টিনের শেষদিকে এসে যেন হাঁপিয়ে উঠেছেন বাংলাদেশি অলরাউন্ডার।

আইপিএল শুরু হবে আগামি ৯ এপ্রিল থেকে। এই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে ফিরেছেন নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডারর্সে। আপাতত রয়েছেন ৭ দিনের কোয়ারান্টাইনে। তবে আগে কখনো এসব কোয়ারেন্টিনের ঝামেলা ছিল না। মহামারী রুখতে কোয়ারেন্টিন না করে দলের সাথে যোগ দেওয়ারও সুযোগ নেই। দুটি টেস্টে নেগেটিভ সনদ পাওয়ার পর তৃতীয় টেস্টের অপেক্ষায় থাকা সাকিব জানালেন, কোয়ারেন্টিন বেশ কঠিনই ঠেকছে।কলকাতার আয়োজনে লাইভ চ্যাটে সাকিব জানালেন, এমনটাই জানালেন সাকিব।

তিনি বলেন,’‘কোয়ারেন্টিন সহজ কাজ নয়। আন্তর্জাতিক কিছু ম্যাচ খেলেছি, কোয়ারেন্টিনেও থেকেছি। তবে কখনো এমন হয়নি। সবসময় নিজের রুমে থাকতে হচ্ছে। কাউকে দেখার সুযোগ নেই। এটা সত্যিই অনেক কঠিন। তবে এটাই নিয়ম আর এই ধাপ সবাইকে পার করতে হবে, মানিয়ে নিতে হবে।”

সারাক্ষন রুমের মধ্যেই থাকতে হচ্ছে সাকিবকে। কক্ষের বাইরেও যাওয়ার সুযোগের নেই। তিন বেলা খাবার নিতে দরজা খুলতে পারেন তিনি। বসকি সময়টা রুমে শুয়ে-বসে কাটান তিনি। যার কারনে শরীরের ওজন বেড়ে সাকিবের।

ওজন বারলেও তা নিয়ে কোনো মাথাব্যথা নেই সাকিবেট।কেননা অনুশীলন কিংবা বারতি পরিশ্রমে ওজন নিয়ন্ত্রণে আনা সম্ভব। লাইভ চ্যাটে সাকিব জানালেন, ‘ফোনেই বেশি সময় কাটছে। মুভি দেখছি। টিম ট্রেনারের পরামর্শে একটু এক্সারসাইজ করি রুমের মধ্যে। খাচ্ছি, ওজন একটু বেড়ে যাচ্ছে। কঠোর শ্রম করতে হবে ওজন কমাতে হলে।’

কোয়ারেন্টিনে বসে সাকিব চেখে নিয়েছেন প্রিয় ভারতীয় খাবারও। তবে মাত্র একবার, কারণ ওজন নিয়ে দুশ্চিন্তা! তিনি বলেন, ‘বাঙালি খাবার তো সবই আমার পছন্দ। ভারতীয় প্রিয় খাবার মাসালা দোসা। গত ৭ দিনে একবার খেয়েছি। তাদের বলেছি, আমাকে একবার মাসালা দোসা খেতে দেবেন প্লিজ। এই একবারই খেয়েছি।

নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »