নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ৩-০ তে হোয়াইওয়াশ হওয়ায় টি টোয়েন্টি র্যাংকিংয়ে প্রভাব পরেছে বাংলাদেশের । আইসিসি সর্বশেষ ঘোষিত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দুই ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের। ৩ রেটিং পয়েন্ট হারিয়ে ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
এই মাসের শুরুর দিকে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে ৮ম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে টপকিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে রশিদ, নবীদের আফগানিস্তান।
২২৯ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের অষ্টম স্থান থেকে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজে হোয়াইওয়াশ হয়ে ৩ পয়েন্ট খুইয়ে বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ২২৬। আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩০, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ২২৮।
২৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ২৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ২৬৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে এবং ২৬০ পয়েন্ট নিয়ে পাকিস্তান চতুর্থ স্থানে অবস্থান করছে। ২৫৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে হোয়াইওয়াশ করা নিউজিল্যান্ড রয়েছে পাঁচ নম্বরে।
একনজরে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ১২
অবস্থান – দল – রেটিং পয়েন্ট
১. ইংল্যান্ড – ২৭২
২. ভারত – ২৭০
৩. অস্ট্রেলিয়া – ২৬৭
৪. পাকিস্তান – ২৬০
৫. নিউজিল্যান্ড – ২৫৫
৬. দক্ষিণ আফ্রিকা – ২৫১
৭. আফগানিস্তান – ২৩০
৮. ওয়েস্ট ইন্ডিজ – ২২৮
৯. শ্রীলঙ্কা – ২২৮
১০. বাংলাদেশ – ২২৬
১১. আয়ারল্যান্ড – ১৯০
১২. জিম্বাবুয়ে – ১৮৯
নিউজক্রিকেট / রাসেল।
