শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে জয় পাকিস্তানের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো সফরকারী পাকিস্তান। বাবর আজমের সেঞ্চুরিতে দূর্দান্ত জয় পায় সফরকারীরা।

প্রথমে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদি, হাসনাইনদের বোলিং তোপে মাত্র ৫৫ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। ৫ম উইকেটে মিলারকে সাথে নিয়ে জুটি গড়েন ভেন ডার ডুসেন। দুইজনের ১১৬ রানের জুটি দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে। দু’জনেই তুলে নেয় ফিফটি৷ এরপর মিলার ব্যক্তিগত ৫০ রানে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে মেইডেন ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন ভ্যান ডার ডুসেন। তার শতক আর শেষে ফেলুকায়োর ২৯ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পক্ষে ৬১ রানে আফ্রিদি ২টি ও হারিস রউফ নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে ফাখার জামান ফিরলেও ২য় উইকেটে ইমাম উল হক ও বাবর আজমের ১৭৭ রানের অনবদ্য জুটিতে বড় জয়ের স্বপ্ন দেখে পাকিস্তান। দূর্দান্ত ব্যাটিংয়ে বাবর তুলে নেন শতক ও ইমাম উল হক করেন অর্ধশতক। এরপরই হটাৎ নর্খিয়া ঝড়.. ১৮৬ রানে ১ উইকেট থেকে ২০৫ রানেই নেই ৫ উইকেট। রিজওয়ানের ৪০ আর শাদাব খানের ৩৩ রানে ভর করে শ্বাসরুদ্ধকর শেষ ওভারের শেষ বলে ৩ উইকেটের জয় পায় সফরকারীরা।

পাকিস্তানের পক্ষে বাবর আজম ১০৩ ও ইমাম উল হক ৭০ রান করেন৷ দক্ষিণ আফ্রিকার পক্ষে ৫১ রানে একাই ৪ উইকেট নেন নর্খিয়া, এছাড়া ৫৬ রানে দুই উইকেট নেন ফেলুকায়ো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »