শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন সাকিব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার কথা জানালে সাকিবকে নিয়ে আলোচনা – সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, মিডিয়া থেকে সর্বস্থরের ক্রিকেট ভক্তদের মাঝে। টেস্ট চ্যাম্পিয়নস শিপ এর গুরুত্বপূর্ণ সিরিজে জাতীয় দল থেকে বিরতি নিয়ে আইপিএল খেলতে ইচ্ছে প্রকাশ করলে শুরু হয় সমালোচনা।কারও কারও মতে, জাতীয় দলের চেয়েও সাকিব বেশি গুরুত্ব দিচ্ছেন আইপিএলকে। তবে মে মাসেই জাতীয় দলের জার্সিতে ফিরবেন বলে জানিয়েছেন সাকিব নিজেই।

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১৪ আসর, যেখানে সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এই আসরে খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। এ মাসেই লঙ্কানদের মাটিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট খেলবে টাইগাররা।

এর আগে, পিতৃত্বকালীন ছুটির জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। মে মাসের শেষদিকো শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। অপরদিকে আইপিএল শেষ হবে মে মাসের শেষ সপ্তাহে । সবক সাকিব জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে এই সিরিজে খেলবেন তিনি। অর্থাৎ, আইপিএলে তার দল শেষপর্যন্ত খেললেও পুরো আসরে কলকাতার সাথে থাকা হবে না সাকিবের।

দারাজ এর ফেসবুক লাইভে ‘কবে জাতীয় দলের জার্সিতে আবারো দেখা যাবে’ এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আশা করি মে মাসে। যদি করোনা পরিস্থিতি ভালো থাকে, যেভাবে সিরিজগুলোর পরিকল্পনা আছে সেগুলো যদি সময় অনুযায়ী হয় তাহলে ইনশাআল্লাহ মে মাসে।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিব ছুটি নিয়েছেন মূলত আইপিএলের কারণে। এ বছরই ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের প্রস্তুতির জন্য সাকিব আইপিএলকেই বেশি গুরুত্ব দিয়েছেন। এছাড়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়হীন বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে আহামরি সাফল্য পেলেও পয়েন্ট টেবিলে অবস্থার তেমন উন্নতি হবে না। এসব দিক বিবেচনা করেই টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন সাকিব, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার শিকার হতে হয়েছে তাকে

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »