টেস্ট স্ট্যাটাস পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ সহ মোট তিনটি দেশের নারী ক্রিকেট দলকে টেস্ট স্ট্যাটাস দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জিম্বাবুয়ে, আফগানিস্তানের সাথে ৩য় দল হিসেবে টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এখন থেকে সাদা পোশাকে খেলতে দেখা যাবে সালমা-জাহানারাদের! একটু দেরীতে হলেও নারীদের পারফরম্যান্স বেশ উন্নতি হওয়ায় সেই সাথে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারের চিন্তা করে নতুন তিনটি দলকে টেস্ট স্ট্যাটাস দিয়েছে আইসিসি।

বাংলাদেশ সহ এখন পর্যন্ত সর্বমোট ১৩টি নারী দল আইসিসির টেস্ট স্বীকৃতি পেয়েছে। দল গুলো হচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তান নারী দল।

সবশেষ নারী এশিয়া কাপে ভারতকে হারিয়ে ট্রফি জেতে নারীরা। দূর্দান্ত এই সাফল্যে আর ক্রিকেটে বাংলাদেশের নারীদের উন্নয়নে সাফল্যের আরো এক ধাপ এগিয়ে গেলো টাইগার প্রমিলারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »