দেশকে বিশ্বকাপ জিতিয়েই অবসরে যাবেন সাকিব

নিউজ ডেস্ক »

পরবর্তী বিশ্বকাপ ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে। আর এই বিশ্বকাপই হতে পারে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ। এ কারণেই সাকিব মনেপ্রাণে চান নিজের শেষ বিশ্বকাপে বাংলাদেশকে শিরোপা জেতাতে। এরপরো যদি ২০২৩ বিশ্বকাপ জিতাতে না পারেন তবে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা দেশসেরা এই অলরাউন্ডারের।

 

২০১৯ বিশ্বকাপে নিজের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব। আসরজুড়ে মোট ৬০৬ রানের পাশাপাশি ১১টি উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছিলেন তিনি।

 

এবার তাই ২০২৩ বিশ্বকাপকেই লক্ষ্য বানিয়েছেন সাকিব। গতকাল (বৃহস্পতিবার) অনলাইন ভিত্তিক ক্রয়-বিক্রয়ের মাধ্যম ‘দারাজ’ এর একটি লাইভ অনুষ্ঠানে এসেছিলেন সাকিব। সেখানেই জানিয়েছেন নিজের বিশ্বকাপ জয়ের ইচ্ছা নিয়ে।

 

সেই লাইভের এক পর্যায়ে উপস্থাপিকা সাকিবকে প্রশ্ন করেন, বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কবে? সাকিব উত্তর দেন এক কথায়, ‘২০২৩ সালে’। তখন উপস্থাপিকা প্রশ্ন ছুঁড়ে দেন, আগামী বিশ্বকাপেই কেন বিশ্বকাপ জিতবে বাংলাদেশ!

 

জবাবে সাকিব বলেন,”আমার শেষ বিশ্বকাপ তাই!’ উপস্থাপিকা তখন জানতে চান, যদি বাংলাদেশ ঐ বছর বিশ্বকাপ জিতেতে না পারে? উত্তরে সাকিব জানান, ‘তাহলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলব (হাসি)।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »