দলে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে- মাহমুদউল্লাহ

নিউজ ডেস্ক »

প্রথমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ। এরপর নিউজিল্যান্ডের মাটিতে টানা ৬ হার। লম্বা সময় ধরে হরের বৃত্তে থাকার কারণে ক্রিকেটারদের আত্নবিশ্বাসে ঘাটতি রয়েছে বলে মনে করেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

 

বাংলাদেশ দল নিউজিল্যান্ডের মাটিতে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি সাথে দৃষ্টিকটু সব ফিল্ডিংয়ে প্রশ্ন উঠেছে দলের প্রতি ক্রিকেটারদের নিবেদন নিয়ে।

 

তবে শেষ ম্যাচে ইনজুরিতে ছিটকে যাওয়া মাহমুদউল্লাহ মনে করেন, টানা পরাজয়ে আত্মবিশ্বাস হারাচ্ছে ক্রিকেটাররা। যা কিনা প্রভাব ফেলছে দলের ওপর। ম্যাচশেষে মাহমুদউল্লাহ বলেন,’‘আমি অনেক কিছুই বলতে পারি কিন্তু দিনশেষে আপনাকে সেটি পারফরমেন্সেই দেখাতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খুবই হতাশাজনক সিরিজ আমাদের জন্য কিন্তু আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে কারণ আমাদের যেকোন ফরম্যাটে কিছু জয় খুবই প্রয়োজন আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। আমার মনে হয় টানা হারের কারণে আমরা আত্মবিশ্বাস হারাচ্ছি। যা পুরো দলকে প্রভাবিত করে।’’

 

নিউজিল্যান্ড সিরিজে যে সুযোগ পাবার পরেও হাতছাড়া করেছে বাংলাদেশ এমন সুযোগ আগামীতে আসলে কাজে লাগাতে চান মাহমুদউল্লাহ। তিনি বলেন,’‘আমাদের উপায় খুঁজে বের করতে হবে জয় পেতে। দ্বিতীয় ওয়ানডেতে আমাদের সামনে কিছু সুযোগ ছিল, আমার মনে হয় আমরা খুব কাছে ছিলাম, দ্বিতীয় টি-টোয়েন্টিতেও প্রতিযোগীতায় ছিলাম। কিন্তু কিছু মুহূর্তের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে যেন পরের বার আমরা সেই সুযোগগুলো নিতে পারি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »