ক্যারিয়ার লম্বা করতে এক ফরম্যাট ছাড়বেন তামিম!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল খান। ওপেনার হিসাবেই নয় ব্যাটসম্যান হিসাবেও অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেট যেকোনো এক ফর্মেট থেকে থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন তামিম।এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম ‘অলরাউন্ডারকে’ দেয়া এক সাক্ষাৎকারে এই বাঁহাতি ওপেনার জানিয়েছেন, ক্যারিয়ার লম্বা করতে এক বা দুই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেমেন তিনি। যদিও এই সিদ্ধান্ত এখনও হতে পারে বা এক বছর পরেও।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘যদি চিন্তা করি পরবর্তী ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই তাহলে তিনটা ফরম্যাট আমার মনে হয় না এক সঙ্গে খেলতে পারব না। এটা সম্ভব নয়। তো আমার বেছে নিতে হবে সম্ভবত কোন দুইটা ফরম্যাট আমার জন্য ‍গুরুত্বপূর্ণ বেশি।’

বাংলাদেশ ক্রিকেটে টেস্ট, ওয়ানডে, কিংবা টি টোয়েন্টি, দীর্ঘ ১৩-১৫ বছর ওপেনার এর ভুমিকায় একপাশ আগলে রেখেছেন তামিম। তিন ফর্মেটেই দেশের সফল ব্যাটসম্যানও তিনি। ব্যাট হাতে বিশ্বস্ততার সাথে সামলেছেন বাংলাদেশ ওপেনিং জুটি। ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে তিন ফর্মেট নিয়ে আগানো কঠিন হয়ে যায় একজন ব্যাটসম্যান এর জন্য। ব্যাতিক্রম নন তামিমও। তাই যেকোনো দুই ফর্মেট বেছে নেওয়াই বিকল্প পদ্ধতি হিসাবে দেখেছেন তিনি।

এ ব্যাপারে তামিম বলেন, আমাকে দেখতে হবে দলে প্রভাব বিস্তার করতে পারব কোন দুই ফরম্যাটে। ওই দুই ফরম্যাট আমার বেছে নিতে হবে। এটা এখনও হতে পারে বা এখন থেকে ৬ মাস পরেও হতে পারে। এমনও হতে পারে দুই ফরম্যাটে আমি না খেলে এক ফরম্যাট খেলব।’

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচেই খেলেছিলেন ৭৮ রানের লড়াকু ইনিংস। ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরেছেন তামিম। এই সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন এই ওপেনার।

দেশে ফিরেই এবার অবসরের ইঙ্গিত দিলেন তিনি। টেস্টে মানানসই পারফরম্যান্স করলেও সীমিত ওভারের ক্রিকেটে তাঁর মন্থর গতির ব্যাটিং নিয়ে বারবার প্রশ্নবিদ্ধ হন তামিম। যদিও তামিমসহ টিম ম্যানেজমেন্টের দাবি দলের প্রয়োজনেই ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন এনেছেন এই ড্যাশিং ওপেনার। এমন ব্যাটিং করে বেশ সফলও হচ্ছেন তামিম। নিয়মিতই দেখা পাচ্ছেন বড় রানের।

উল্লখ্য কোন ফর্মেট থেকে তামিম অবসর নিচ্ছেন এবং কবে নিচ্ছেন এই বিষয়ে খোলাসা করেননি তিনি।

নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »