নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অকল্যান্ডে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টি কারণে পরিণত হয়েছে টি-টেনে। ম্যাচ ১০ ওভারে হওয়াই বাংলাদেশি বোলারদের উপর রীতিমতো ঝড় তুলেছিলো নিউজিল্যান্ড। ম্যাচে বড় তান্ডব চালিয়েছেন ফিন অ্যালেন ৩ ছয় আর ১০ চারে ২৯ বলে ৭১ রান করেন তিনি।
৬০ বলের ইনিংসের মধ্যে ২২ বলই মাঠছাড়া করেছে কিউই ব্যাটসম্যানরা। ১৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অ্যালেন। এমন মারকুটে ইনিংস শেষে এই ব্যাটসম্যান জানিয়েছেন, শুরু থেকেই টাইগার বোলারদের উপর তাণ্ডব চালানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা।
অ্যালেন বলেন,’‘দারুণ অনুভূতি, ম্যাচের মাঝে বের হয়ে প্রতিদ্বন্দ্বীতামূলক একটা রান দলের জন্য তুলতে পেরে ভালো লাগছে। ঘরের মাঠ, স্টেডিয়াম ভরা দর্শকের কারণে আমি অবশ্যই কিছুটা চাপে ছিলাম। তবে ধন্যবাদ গাপটিলকে, সে আমাকে শান্ত হতে সাহায্য করেছে। তাঁর সঙ্গে ব্যাট করাটা দারুণ ছিল, মজার ছিল।’’
তিনি আরো বলেন,’‘আমরা ২০ ওভারের ম্যাচের মতোই এই ম্যাচ শুরু করতে চেয়েছিলাম, নিজেদের কয়েকটা বল সময় দিয়ে ব্যাপারটা বুঝতে চেয়েছিলাম। তবে যখন কয়েকটা বলে বড় শট খেললাম, তখন সিদ্ধান্ত নিলাম প্রতিটি বলেই মেরে খেলতে। খুব বেশি ফুল লেংথে বল করার কারণে তারা সম্ভবত কৌশল গ্রহণে ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হলেও আমরা কিন্তু ঠিকই সুযোগটা লুফে নিয়েছি।”
