টি-টোয়েন্টি সিরিজেও ধবলধোলাই বাংলাদেশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিরিজের ৩য় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩-০ তে হোয়াইটওয়াশ করলো কিউইরা। বৃষ্টি বিঘ্নিত কার্টেল ওভারের ম্যাচে কিউইদের করা ১৪১ রানের জবাবে মাত্র ৭৫ রানেই গুড়িয়ে যায় সফরকারীদের ইনিংস

বৃষ্টি বাধায় কার্টেল ওভারে ইনিংস প্রতি ১০ ওভারে নির্ধারিত হয় খেলা। টসে হেরে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পান লিটন দাশ। মিথুন, সাইফের বদলী সুযোগ পান নাজমুল শান্ত ও রুবেল হোসেইন।

প্রথমে ব্যাট করতে নেমে অকল্যান্ডে ঝড় তুলেন দুই কিউই ওপেনার। প্রথম তিন ওভারেই আসে ৪২ রান! ওপেনিং জুটিতেই আসে ৮৫ রান। গাপটিল-এলানের ঝড়ে একপ্রকার বিধ্বস্থ হয়ে পড়ে টাইগার বোলাররা। দলীয় ৫.৪ ওভারে ৮৫ রানে ১৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরত যান মার্টিন গাপটিল। তবে আরেকপ্রান্তে এলান ঝড় যেনো থেমে নেই! তুলে নেন ফিফটিও। ২ ছক্কায় ৬ বলে ১৪ রান করে আউট হন ফিলিপস। ২৯ বলে ৩ ছক্কা ও ১০ চারে আউট হবার আগে চারবার জীবন পান এলেন! রান রেট ছিলো ১৪ এর উপরে।

একসময় মনে হচ্ছিলো ১৫০+ স্কোরও করতে পারে কিউইরা। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে কিউইরা। ২ ওভারে ২১ রানে এক উইকেট নেন শরিফুল।

জবাবে বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় সফরকারীরা টাইগাররা। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই গোল্ডেন ডাকে ফেরেন লিটন দাশ। টড স্টোল আর টিম সাউদির তোপে নিয়মিত বিরতিতে শুরু থেকেই আসা যাওয়ার মিছিলে থাকে টাইগাররা ব্যাটসম্যানরা। মোটে তিন জন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পেরোয়! শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে মাত্র ৭৫ রানে গুড়িয়ে যায় টাইগারদের ইনিংস।

বাংলাদেশের পক্ষে মোহাম্মদ নাইম শেখ সর্বোচ্চ ১৩ বলে ১ চার ও ২ ছয়ে ১৯ রান করেন। টিম সাউদি ১৫ রানে তিন ও টড স্টোল ১২ রানে নেন চার উইকেট!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »