ক্রিকেট কে বিদায় জানালেন ফ্রাইলিঙ্ক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেটকে বিদায় বললেন রবি ফ্রাইলিঙ্ক। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা এই অলরাউন্ডার গতকাল মঙ্গলবার (৩০) সবধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইতিটানার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ঘরোয়াতে ভালো করলেও কখনো জাতীয় দলের হয়ে থিতু হতে পারেননি তিনি। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হয় ফ্রাইলিঙ্কেরর, এরপর খেলেছেন মাত্র ৩টি ম্যাচ। যেখানে তিনি নিয়েছেন ৫ উইকেটে। সর্বশেষ ২০১৮ সালের পর আর জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যায়নি তাঁকে।

২০০৫ সালে ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। দলটির হয়ে ৭৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ১৩ হাফ সেঞ্চুরিতে করেছেন ২৪২৮ রান। বল হাতে নিয়েছেন ২২৮ উইকেট। এ ছাড়া ১৪৮ টি-টোয়েন্টিতে ১ হাজার ৩০০’র অধিক রান করার পাশাপাশি নিয়েছেন ১৬২ উইকেট।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) অভিষেক না হলেও ২০১১ সালে তাঁকে দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস ( দিল্লি ক্যাপিটেলস)। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংস ও খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »