নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) কম রান খরচ করে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন লেফট আর্ম অর্থডক্স বোলার সানজামুল ইসলাম। এনসিএল এর ২২ তম আসরের দ্বিতীয় রাউন্ডে রাজশাহীর হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৩ রানে ১০ উইকেট নিয়েছেন তিনি। এর আগে এনসিএলের ইতিহাসে এতো কম রানে ১০ উইকেট নেওয়ার রেকর্ড নেই কারো।
স্পিনারদের ঘূর্নিতে রাজশাহী এবং বরিশালের ম্যাচটি সমাপ্ত হয়েছে মাত্র ৫ সেশনেই। বরিশালের বিপক্ষে জয় পেয়েছে রাজশাহী। এই জয়ের মূল ভূমিকা ছিল সানজামুল ইসলাম এবং তাইজুল ইসলামের। বল হাতে সানজামুল তুলে নিয়েছেন ১০ উইকেট। অপরদিকে তাইজুল নিয়েছেন ৮ টি। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তাইজুল ইসলাম। অপরদিকে এনসিএলে নতুন রেকর্ড গড়েছেন সানজামুল।
বরিশালের ব্যাটিং ব্যর্থতার ম্যাচে প্রথম ইনিংসে ১০৷ ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে নিজেকে ছাপিয়ে গেছেন তিনি। ১৩ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে নিয়েছেন ৬ উইকেট। ম্যাচে ৩৩ রান নিয়েছেন ১০ উইকেট। এত কম রানে এনসিএলের ইতিহাসে দশ বা দশের বেশি উইকেট শিকারের নজির আর নেই।
এর আগের রেকর্ডটা ছিল সিলেট বিভাগের রুয়েল মিয়ার দখলে। দুই মৌসুম আগে চট্টগ্রামের বিপক্ষে ৬৫ রান খরচে ১৩ উইকেট নিয়েছিলেন রুয়েল।সানজামুল-রুয়েলের পর এনসিএল ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগারটা খুলনার আল আমিন হোসেনের। ২০১১ সালে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৮৯ রানে ১২ উইকেট নিয়েছিলেন তিনি।
সানজামুল ইসলাম বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার। বল হাতে অসাধারণ পারফরম্যান্স এর পাশাপাশি ব্যাট হাতেও কন্টিবিউটস করেন তিনি। প্রথম শ্রেনির ক্রিকেটে ৩০০শোর্ধ্ব উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে ২০০০ হাজার এর বেশি রান রয়েছে তার। সংক্ষিপ্ত ফর্মেটেও ভাল করছেন তিনি।ব্যাটে বলে দাপট দেখি ২০১৭ -১৮ মৌসুমে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। অবশ্য দীর্ঘ হয়নি তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ১ টি টেস্ট এবং ৩ টি ওয়ানডে খেলেই থামতে হয়েছে তাকে। টেস্টে ১ ম্যাচে বল পেয়েছিলেন ১ উইকেট ব্যাট হাতে করেছিলেন ২৪ রান। ৩ ওয়ানডেতে বল নিয়েছেন ৫ উইকেট ব্যাট হাতে ১ ইনিংস ব্যাটিং করে ১৯ রান করেছেন । অবশ্য পারফরম্যান্স এর কারনে নয় দলের কম্বিনেশন এবং প্রতিযোগিতার জন্য দলে স্থায়ী হতে পারেন নি সানজামুল ইসলাম।
নিউজক্রিকেট/ রাসেল!
