অধিনায়কের জায়গা খালি নেই, স্মিথকে ল্যাঙ্গার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২০১৫ সালে মাইকেল ক্লার্ক বিদায় নিলে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বভার ওঠে স্টিভ স্মিথের কাঁধে। তবে কয়েক বছর যেতে না যেতেই ২০১৮ সালে কেপটাউনে বল বিকৃতির কাণ্ডে জড়িয়ে নিষেধাজ্ঞায় পরতে হয় এই ক্রিকেটারকে। লম্বা নিষেধাজ্ঞা কাটিয়ে স্মিথ ক্রিকেটে ফিরেছেন তবে এখনো দলের নেতৃত্বে তাকে বিবেচনা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

স্মিথ নিষেধাজ্ঞায় পড়লে টেস্ট ফরম্যাটে টিম পেইন এবং সীমিত ওভারের ক্রিকেটে অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে সিএ। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত ফর্ম খুব খারাপ যাচ্ছে এই দুই অধিনায়কের। ভারতের কাছে ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ করেছে পেইনের দল।

অন্যদিকে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ ও হাতছাড়া করেছে ফিঞ্চরা। অস্ট্রেলিয়ার এমন বাজে সময়ে ফের দলের নেতৃত্ব নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন স্মিথ। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম এই সেরা ব্যাটসম্যান জানিয়েছিলেন, দল যদি তাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করে তাহলে সে অবশ্যই আগ্রহী।

তবে অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার এই মুহুর্তে স্মিথকে অধিনায়ক বানানোর ব্যাপারে আগ্রহী নন। কেননা ফিঞ্চ এবং পেইনের ওপর এখনো পূর্ণ আস্থা রয়েছে তার।তাই অধিনায়ক বদলে বিশ্বাসী নন তিনি।

এ প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন,”আমাদের দুজন খুব ভালো অধিনায়ক আছে এবং সামনেই আমাদের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। একটি অ্যাশেজ ও অন্যটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের ভবিষ্যত খুব উজ্জ্বল দেখাচ্ছে। গণমাধ্যম এর উদ্দেশ্যে বলতে চাই আমাদের অধিনায়কত্বের পদ এখন খালি নেই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »