দিল্লির নেতৃত্বে পান্ত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলতি আসরে (আইপিএল) দিল্লি ক্যাপিটেলসের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ঋষভ পান্ত। দলের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ইনজুরিতে চলতি আসরের জন্য পান্তকে অধিনায়ক ঘোষণা করেছে দিল্লী।

আইয়ারের ইনজুরিতে দিল্লির অধিনায়ক কে হবেন এ নিয়ে আলোচনা শুরু হয়। কেননা দিল্লির দলে রয়েছে শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, আজিঙ্কা রাহানেদের মতো ত্রিকেটার। তাই অধিনায়কের দৌড়ে অনেকের নামই শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত পান্তকেই বেছে নিল টিম ম্যানেজমেন্ট।

এ প্রসঙ্গে পান্ত তার মত প্রকাশ করতে গিয়ে বলেন,”দিল্লি হলো সেই জায়গা যেখানে আমি বেড়ে উঠেছি এবং যেখানে ৬ বছর আগে আমার আইপিএল যাত্রা শুরু হয়েছিল। দলকে নেতুত্ব দেয়া সবসময় আমার কাছে সম্মানের যে স্বপ্নটা আমি সবসময়ই দেখে আসতাম। আজকে সেই স্বপ্ন সত্যি হলো, আমি খুবই আপ্লুত।”

তিনি আরো বলেন,”সত্যি আমি খুবই কৃতজ্ঞ, বিশেষ করে আমাদের দলের মালিকের প্রতি। যিনি আমাকে এই পদের হন্য বিবেচন আ করেছেন এবং আমার ওপর আস্থা রেখেছেন। অসাধারণ কোচিং স্টাফ এবং কিছু অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে দিল্লির হয়ে সেরাটা দিতে আর তর সইছে না আমার।”

পান্তের অধিনায়কত্ব নিয়ে দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং বলেন,”আইয়ারের অধীনে গত দুই বছর অসাধারণ ছিল এবং ফলাফল তার পক্ষেই কথা বলছিল। এটা তরুণ ঋষভের জন্য অন্যরকম একটি সুযোগ। যিইনি কিনা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ ফর্মে রয়েছে। এটাই তাকে অধিনায়কত্বে আরো আত্মবিশ্বাসী করে তুলবে।”

তিনি আরো বলেন,”আশা করি সে আরো দায়িত্ববান হয়ে উঠবে। কোচিং স্টাফের সকলেই ওর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে। বিশেষ করে আমিও। একই সঙ্গে এবারের মৌসুমে আমরা আইয়ারের শূন্যতা অনুভব করব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »