নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ- নিউজিল্যান্ডের মধ্যেকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির ব্যবহারে জটিলতা সৃষ্টি করায় ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। এই ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সাবেক কিউই ক্রিকেটার জেফ ক্রো তার ভুলের জন্য অনুতপ্ত।
ক্রিকেটের জটিল অঙ্কের নাম ডাকওয়ার্থ লুইস পদ্ধতি। আর সেই পদ্ধতিতে সবার আগে দেখা হয় কোন দলের কাছে কত সম্পদ রয়েছে। যেমন নির্ধারিত ওভারের মাঝে ব্যাটিং দলের হাতে কতো ওভার রয়েছে। সেই সাথে হিসাবে যুক্ত করা হয় ব্যাটিং দলের কজন ব্যাটসম্যান নট আউট রয়েছেন। আর তার ভিত্তিতেই দেখা হয় কেমন হবে পরে ব্যাট করা দলের টার্গেট। ক্রিকেটে এই নিয়মে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার দলকে মাশুল গুনতে হয় বেশি। কিন্তু কখনও যদি ব্যাটিং দল নির্ধারিত ওভারের কিছু অংশে খেলে ফেলে, এবং তখন যদি বৃষ্টি আইনে নতুন লক্ষ্য সেট করা হয়, তখন অনেক সময়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দল এগিয়ে যায়।
নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এমন এক বিতর্কিত লক্ষ্য সেট করা হয়েছিল যার জন্য অবাক ছিল পুরো ক্রিকেট বিশ্ব। কেননা এর আগে এমন ঘটনা ঘটে নি।নিউজিল্যান্ড ইনিংসে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান জড়ো করার পর বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামলে নিউজিল্যান্ডের ইনিংস সেখানেই ক্লোজ করা হয়।দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা বাংলাদেশের লক্ষ্য ঋিল ১৬ ওভারে ১৪৮। নতুন নিয়মে ডিএলে এতো ছোট লক্ষ্য হওয়ার কথসও নয়। তবুও বাংলাদেশ যখন এই লক্ষ্যে নিয়ে ব্যাটিং করতে নেমে পরে।
স্বাগতিক বোর্ড এনজেডসি ও টাইগারদের বোর্ড বিসিবি সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪৮ রান ঘোষণাও করে ফেলে। তবুও ছিল ধোঁয়াশা। বাংলাদেশ যখন ব্যাটিং শুরু করে, নাঈম-লিটনরা তখন মূলত জানেন না কত রান তাড়া করতে হবে তাদের। ব্যাটিং থামিয়ে ম্যাচ রেফারি নতুন করে হিসেবনিকেশে বসেন। শেষে জানানো হয়, ১৬ ওভারে ১৭১ রান তাড়া করতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ সহ বিশ্ব ক্রিকেট সমর্থকরা বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোও অসন্তোষ জানান। তবে ম্যাচ রেফারি তার এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।
প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, জেফ ক্রো বাংলাদেশ দলের কাছে দুঃখ প্রকাশ করেছেন। দলের সাথে থাকা বিসিবি পরিচালক জালাল ইউনুসের উদ্বৃতিতে বলা হয়েছে, ‘জেফ ক্রো পরে বারবার আমাদের সরি বলেছেন। ম্যাচের পরও ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।’
ক্রিকেট দুনিয়ায় এমন ভুলের দৃষ্টান্ত অবশ্য বিরল। ক্ষমা চাইলেও নিজের এই অপ্রত্যাশিত ত্রুটির জন্য নিশ্চয়ই অনেকদিন অনুশোচনায় পুড়বেন কিউই রেফারি!
নিউজক্রিকেট / রাসেল।
