বিয়ের কারণে আইপিএল থেকে ছুটিতে জাম্পা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান সময়ে অস্ট্রেলিয়া দলের নিয়মিত লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে শুরু থেকে দলে পাচ্ছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। মূলত নিজের বিয়ের কারণেই আইপিএল থেকে ছুটি নিয়েছেন তিনি।

এর আগে ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল জাম্পার। কিন্তু গত বছর পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাসের প্রকোপ। ফলে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যায় জাম্পার। প্রায় এক বছর পরে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই লেগ স্পিনার। তার বাগদত্তার নাম হ্যারিট পালমার।

আরসিবির প্রথম ম্যাচে দলের সাথে থাকবেন না জাম্পা। তবে দ্বিতীয় ম্যাচের আগেই দলের সাথে যোগ দেওয়ার কথা তার।
জাম্পার ছুটির ব্যাপারটি নিশ্চিত করেছেন আরসিবির প্রধান কোচ মাইক হেসন। তিনি বলেন,”আমাদের প্রথম ম্যাচে আমরা বিদেশি সব ক্রিকেটারকে পাচ্ছি না। জাম্পা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এবং ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমরাও ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করি। আমরা আশা করছি তার সময়টা দারুণ কাটবে। যখন যে আমাদের সাথে যোগদান করবে তখন তাকে ফিট হিসেবে পাবো ও দলের জন্য টুর্নামেন্ট জুড়েই বড় ভূমিকা রাখবে বলে আশা করছি।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »