নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির এক বছর পর ক্রিকেটে ফেরত এসেছিলেন স্মিথ। ক্রিকেটে ফিটে দাপুটে পারফরম্যান্সে চমকে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকে। ব্যাট হাতে দূর্দান্ত ফর্মে থাকলেও স্মিথকে নেতৃত্বে ফেরায় নি অষ্ট্রেলিয়া। কলোঙ্কিত এই ঘটনার জন্য দু’বছর তাঁর অধিনায়কত্বের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ফের অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে রাজি রয়েছেন স্মিথ।
তার নেতৃত্বের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে কোন ইঙ্গিত আসে নি এখনও। যদিও নেতৃত্বে ফিরতে মুখিয়ে আছেন অষ্ট্রেলিয়ার টপ অর্ডারের ব্যাটিং কান্ডারি স্মিথ। নিউজ কর্পকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি অনেক ভেবে দেখেছি। আবারও যদি আমি অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই, তবে আমি সেই সুযোগ নিতে চাই। ক্রিকেট অস্ট্রেলিয়া যদি মনে করে এটা আমাকে দায়িত্ব দেওয়ার সেরা সময়, তবে আমার সমস্যা নেই। আমি আগ্রহী।’’
স্মিথের অধিনায়কত্বে সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে বল বিকৃত করেন বেনক্রফট। কেপটাউনে ঘটে যাওয়া সেই ঘটনার তিন বছর পরও অনুতপ্ত স্মিথ। তিনি বলেন, ‘‘আমি অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই বা না পাই সেই দিনের ঘটনা আমাকে তাড়া করে বেড়াবে বাকি জীবন। সময়ের সাথে সাথে সব কিছু ভুলে এগিয়ে যেতে হয়। আমি শেষ কয়েক বছরে অনেক কিছুই শিখেছি। মানুষ হিসেবে নিজে আরও অনেক পরিণত হয়েছি। আমার মনে হয় সুযোগ পেলে আমি আরও ভাল কিছু করতে পারব।’’
অধিনায়কত্ব না পেলেও দলকে একই ভাবে সাহায্য করে যাবেন স্মিথ।সুযোগ আসলে দলের জন্য সেরাটা দিবেন তিনি। একজন খেলোয়াড় হিসাবে নিজের সর্বোচ্চ দিয়ে দলকে এগিয়ে মেওয়ার আশ্বাস দিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘‘অধিনায়ক না হলেও যে ভাবে আমি টিম পেন বা অ্যারন ফিঞ্চকে সাহায্য করি। ভবিষ্যতেও তাই করে যাব। অন্য কেউ অধিনায়ক হলে তাকেও একই ভাবে সাহায্য করব।
উল্লেখ্য অষ্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ২০১৪ -২০১৮ পর্যন্ত তিন ফর্মেট মিলে মোট ৯৩ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্ব ৪৭ ম্যাচে জয় পেয়েছে অষ্ট্রেলিয়া, হেরেছে ৩৭ ম্যাচ। ড্র করেছে ৬ টি ম্যাচ। অধিনায়ক হিসেবে অনেকটাই সফল ছিলেন এই অজি তারকা। নেতৃত্বে থাকা কালিন সময়ে ব্যাট হাতেও দূর্দান্ত ছিলেন তিনি।
নিউজক্রিকেট / রাসেল।
