নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতীয় ক্রিকেটে এখনো পর্যন্ত কম কিংবদন্তি ক্রিকেটার আসে নি। যুগে যুগে নতুন নতুন সব ক্রিকেটার এসেছে। সাবেক ভারতীয় ওপেনার শেবাগ মনে করছেন ভারতীয় পরবর্তী সুপার স্টার হবেন ঋষভ পান্ত। এজন্য শুধুমাত্র তাকে ৫০ ওভার ব্যাট করা শিখতে হবে। সর্বশেষ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ও করেছিলেন ৪০ বলে ৭৭ রানের একটি ঝড়ো ইনিংস।
দ্বিতীয় ওয়ানডেতে তাঁর ব্যাট থেকে এসেছে ৬২ বলে ৭৮ রানের ইনিংস। এই সিরিজে পান্তের ব্যাটিং দেখে শেবাগের শুরুর দিনগুলোর কথা মনে পড়ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন তিনি।
শেবাগ বলেন,”সবচেয়ে ইতিবাচক দিক হলো সে এই সিরিজে নিজের সামর্থ্য দেখিয়েছে। কারণ সে যখন ব্যাট করতে আসে মাঝের ওভারগুলোতে এবং দ্বিতীয় পাওয়ার প্লে শুরু হয়। সে এটাকে বেশ ভালোভাবে কাজে লাগায়। আমি মনে করি তাঁর দলে থাকাটা গুরুত্বপূর্ণ।”
পান্তের ইতিবাচক মানসিকতার প্রশংসা করেছেন শেবাগ। সেই সঙ্গে তাঁর ৭০-৮০ রানের ইনিংসগুলোকে সেঞ্চুরিতে রূপান্তরের পরামর্শ দিয়েছেন তিনি। সাবেক এই ভারতীয় ওপেনারের বিশ্বাস এগুলো করতে পারলে পান্তই হবে ভারতের পরবর্তী সুপারস্টার।
তিনি বলেন,”তাঁর ইতিবাচক মানসিকতা আছে। তাঁর ব্যাটিং দেখে আমার শুরুর দিনগুলোর কথা মনে পড়ে। অন্যরা কি বলছে তাতে সে পরোয়া করে না। সে নিজের মতো ব্যাট করে যায়। ৫০ ওভার কিভাবে ব্যাট করা যায় সে যদি সে শিখতে পারে এবং শেষ পর্যন্ত ব্যাট করতে পারে তাহলে সে ভারতের পরবর্তী সুপারস্টার হতে পারে। তবে তাকে ৭০-৮০ রানের ইনিংসগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে হবে।”
