নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেশ কিছুদিন ধরেই সাকিব আল হাসানের আইপিএল খেলা নিয়ে দেশের ক্রিকেটে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। তবে সবকিছু পেছনে ফেলে আজ সকাল ১০টায় ভারতের উদ্দেশ্যে বিমান ধরেন তিনি। চতুর্দশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এই টাইগার অলরাউন্ডার।
আইপিএল খেলার জন্য প্রথমে সাকিবকে অনাপত্তি পত্র বা এনওসি দিয়েছিল বিসিবি। পরবর্তীতে বোর্ডের ক্রিকেট অপারেশন্স আকরাম খান বলেছিলেন, সাকিবের এনওসির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিসিবি। শেষ পর্যন্ত এনওসি নিয়েই চতুর্দশ আইপিএলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই অলরাউন্ডার।
