দিল্লির আস্থা পান্তের উপরই-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাওয়া কাঁধের চোটের কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসর জুড়েই দেখা যাবে না শ্রেয়াস আইয়ারকে। যে কারণে আচমকাই বড় ধরনের ধাক্কা খেয়েছে আয়ারের নেতৃত্বে গতবারের ফাইনাল খেলা দিল্লি ক্যাপিটেলস। তার অনুপস্থিতিতে দলটির নেতৃত্ব পাওয়ার তালিকায় সবার আগে রয়েছেন আরেক উদীয়মান ক্রিকেট তারকা ঋষভ পান্ত।

আইপিএল শুরুর বাকি মাত্র সপ্তাহ দুই। তবে এই দলে অতীতে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটারের অভাব নেই। যদিও দিল্লী ফ্র্যাঞ্চাইজিটির চাহিদা তরুণ ক্রিকেটার নিয়ে। গত আসরে আইয়ারকে নিয়ে সফল হওয়ার কারণেই আবারও একই পথে হাঁটতে চায় বর্তমান রানার্স আপরা।

এ বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে দিল্লি ক্যাপিটেলসের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন,’‘আমরা বরাবরই তরুণ ক্রিকেটারদের সমর্থন জুগিয়েছে সামনে এগোনোর জন্য, বড় দায়িত্ব গ্রহণের জন্য। এখানেও আমাদের নিয়মের পরিবর্তন ঘটবে না। যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সবকিছু বিবেচনা করা হবে। দল এখনো শ্রেয়াসের ইনজুরির বিস্তারিত তথ্য বিশ্লেষণ করছে। দলকে কে নেতৃত্ব দেবে সে বিষয়ে টিম প্রমোটারস, প্রধান কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু অবশ্যই, পান্ত যেহেতু দলের সহ-অধিনায়ক, তাই তাকেই অধিনায়ক বানানো উচিত।’

অস্ট্রেলিয়া সিরিজের পর ইংল্যান্ড সিরিজেও এই ব্যাটসম্যান দুর্দান্ত সময় পার করছেন। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার তাই সবার থেকে এগিয়ে। এ সপ্তাহের শেষের দিকে অধিনায়ক বিষয় নিয়ে হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে দিল্লি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »