ম্যাচেই করোনা পজিটিভ এবাদত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেলো ২২ মার্চ থেকে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর। এই আসর শুরুর সময়ই করোনা পজিটিভ হয়েছেন জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম। এরপর উদ্বোধনী দিনের খেলায় এক আম্পায়ার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। সর্বশেষ এবার করোনায় আক্রান্ত হলেন জাতীয় দলের পেসার এবাদত হোসেন।

চলতি এনসিএলে সিলেট বিভাগের হয়ে অংশ নিচ্ছেন এবাদত। সিলেটের হয়ে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচে মাঠে নামেন। প্রথম দফা করোনা পরীক্ষায় উতরে গেলেও পরবর্তী নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে তার।

এবাদতের দেহে করোনার হালকা উপসর্গ দেখা দেওয়ায় পরই করোনা পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে করোনা পরীক্ষার ফল আসে, সেই রিপোর্ট দেখা যায় ফলাফল ‘পজিটিভ’ এসেছে। শেষদিন তাই এবাদতকে ছাড়াই সিলেট বিভাগ মাঠে নামে। এবাদতের পরিবর্তে ‘কোভিড সাবস্টিটিউট’ হিসেবে একাদশে রাখা হয় ডানহাতি পেসার রেজাউর রহমান রাজাকে। এবাদত বর্তমানে এখন আইসোলেশনে রয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »