ক্রিকেটার তৈরির যন্ত্র আবিষ্কার করেছে ভারত: ইনজামাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান সময়ে ভারত ক্রিকেটে রিশাভ পান্ত থেকে শুরু করে ওয়া্শিংটন সুন্দর, শুভমান গিল, মোহাম্মদ সিরাজ, ইশান কিশান, অক্ষর প্যাটেল, ক্রুনাল পান্ডিয়া কিংবা প্রসিদ্ধ কৃষ্ণার মতো ক্রিকেটাররা রয়েছে পাইপলাইনে।

যার প্রত্যেকই অভিষেক ম্যাচে জ্বলে উঠেছেন, এমনকি সেই ম্যাচ জয়ের পিছনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সমানতালে পারফর্ম করে যাচ্ছেন তরুণ ক্রিকেটাররা। যে কারণে ভারত দলে বেড়েছে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা।

আন্তর্জাতিক ক্রিকেটে এসেই ভারতীয় তরুণদের এমন পারফরম্যান্সে মুগ্ধ ইনজামাম উল হক। ভারত ক্রিকেটার তৈরির যন্ত্র আবিষ্কার করেছে বলেও মনে করেন পাকিস্তানে এই সাবেক অধিনায়ক।

নিজের ইউটিউব চ্যানেল এ সম্পর্কে বলতে গিয়ে ইনজামাম বলেন,”আমি মনে করি ভারত নতুন খেলোয়াড় তৈরির জন্য একধরনের মেশিন তৈরি করেছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও দু’জনের (প্রসিদ্ধ কৃষ্ণা এবং ক্রুনাল পান্ডিয়া)অভিষেক ঘটিয়েছে। এটি সিনিয়র ক্রিকেটারদের একটি স্পষ্ট সংকেত দেয় যে আপনাদের দলে থাকতে হলে ভালো পারফরম্যান্স করতে হবে।”

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সেরার পুরষ্কার জেতেন অক্ষর প্যাটেলের মতো অভিষিক্ত ক্রিকেটার। ইনজামাম এই বিষয়টিকেও ইঙ্গিত করেছেন।

তিনি বলেন,”অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে আমি লক্ষ্য করছি যে প্রতিটি ম্যাচে বা ফরম্যাটে একজন করে তরুণ ক্রিকেটার উঠে আসছে এবং অসাধারণ পারফরম্যান্স করছে। সিনিয়রদেরও ভূমিকা রয়েছে তবে জুনিয়ররা যখন এইরকম পারফর্ম করে তখন তাদের ওপর থেকে চাপ অনেকটাই কমে যায়। তরুণদের কারণে গত ছয় মাসে ভারতের পারফরম্যান্সটি দুর্দান্ত হয়েছে।”

তিনি আরো যোগ করে বলেন,”আজকাল ভারত যে ধরণের ক্রিকেট খেলছে বা যে মানের ক্রিকেট খেলছে, ইংল্যান্ডের মতো বিরোধী দলের বিপক্ষেও তারা জয়টাকে সহজ বযআপার বানিয়ে ফেলেছে। দেখে মনে হচ্ছিল ইংল্যান্ডের উদ্বোধনী জুটির পরে ভারতের পক্ষে জয়টা কঠিন হয়ে কিস্তু ভারতীয় বোলারদের কারণে তারা আর ঘুরে দাড়াতে পারেনি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »