কিউইদের কাছে হোয়াইটওয়াশ টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বেসিন রিজার্ভে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ১৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে ৩-০ তে সফরকারীদের হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করতে নেমে রুবেল হোসেনের গতির তোপে শুরুতেই দুই উইকেট হারায় কিউইরা। ফেরার ম্যাচে দারুন শুরু করেন রুবেল। ৫৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া কিউইদের হাল ধরেন ডেভন কনওয়ে ও লাথাম। তবে আগের দিনের সেঞ্চুরিয়ন লাথাম এদিন বেশিদূর যেতে পারেননি। মাত্র ১৮ রান করে তিনিও ফিরলে দলীয় ১২০ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। পঞ্চম উইকেটে ডেরেল মিচেলকে সাথে নিয়ে ১৫৯ রানের অসাধারণ জুটিতে চাপ সামলিয়ে বড় সংগ্রহ করে কিউইরা।

কনওয়ের ১১০ বলে ১২৬ আর মিচেলের ৯২ বলে ১০০ রানের দূর্দান্ত ইনিংসে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৩১৮ রান করে কিউইরা। এ ম্যাচেও ক্যাচ মিসের মহড়া দেখান মুশফিক-লিটনরা। টাইগারদের পক্ষে ৭০ রানে রুবেল নেন তিন উইকেট, এছাড়া ৮৭ রানে এক উইকেট নেন মুস্তাফিজুর।

জবাবে বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ম্যাট হেনরির তোপে মাত্র ২৬ রানে তিন উইকেট হারায় টাইগাররা। এরপর মুশফিক-মিথুনের টেস্ট মেজাজের ব্যাটিং চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও জিমি নিশামের ম্যাজিকেল স্পেলে বিধ্বস্থ হয় টাইগার শিবির।

মাহমুদুল্লাহ রিয়াদ ৭৩ বলে ৭৬ রানের ইনিংস ছাড়া মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পেরোয়। শেষ পর্যন্ত ১৫৪ রানে থামে টাইগারদের ইনিংস। ১৬৪ রানের বিশাল জয়ে কিউইরা ৩-০তে সিরিজ জয়লাভ করে। জিমি নিশাল ২৭ রানে নেন ৫ উইকেট ও ম্যাট হেনরি ২৭ রানে ৪ উইকেট!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »