তোমরা কাজের প্রতি সৎ থাকবে: সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল নিজের একাডেমিতে দারুণ একটি দিন কাটালেন সাকিব আল হাসান। এর আগে সাকিব তার নিজের জন্মদিনের তারিখে মিরপুরে ঘাম ঝরিয়েছিলেন ব্যাট-বল হাতে। মূলত আইপিএলকে সামনে রেখে প্রস্তুতি সারতে মগ্ন সাকিব। এরপরই গতকাল চলে গেলেন নিজের হাতে গড়ে একাডেমিতে।

নিজের একাডেমিতে হাজির হওয়ার পরে চমকে গেলেন সাকিব। তার স্বপ্নের একাডেমিতে  ইতোমধ্যে শিক্ষাগ্রহণ শুরু করেছে ক্ষুদে ক্রিকেটাররা। তাদের পক্ষ থেকে সাকিবকে দেওয়া হল জন্মদিনের উপহার, কাটা হল কেক। আয়োজন শেষে সাকিব ক্ষুদে ক্রিকেটারদের দিলেন পরামর্শ।

সাকিব বলেন,’‘কাজের প্রতি সৎ থাকবে। আর তেমন কিছু বলার নেই। মাঝেমাঝে আসা হবে। তখন তোমাদের সাথে তো দেখা হবেই। তোমাদের সেরা জিনিসটাই শেখানো হবে। সেই ভালো জিনিসগুলো শিখে তোমরা যেন কাজ করতে পারো। সময়টা উপভোগ করার চেষ্টা করবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »