নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে এন্টিগা টেস্টে চতুর্থ দিন শেষে চালকের আসনে শ্রীলংকা। ৫ম এবং শেষ দিনে জিততে হলে শ্রীলংকার প্রয়োজন ৯ উইকেট। ম্যাচ বাঁচাতে হলে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে হবে পুরো একদিন। ওয়েস্ট ইন্ডিজ এর জয়ের আশা ক্ষীন।
ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে অভিষেকে টেস্টে সেঞ্চুরি করেছেন পাথুম নিশানকা। অভিসেক ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন তিনি। শ্রীলংকার প্রথম খেলোয়ার হিসাবে বিদেশের মাটিতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। তারা সবাই কীর্তি গড়েছিলেন ঘরের মাঠে।
রোমাঞ্চকর শেষের আভাস মিলছে অ্যান্টিগা টেস্টে। প্রথম ইনিংসে মাত্র ১৬৯ রানে গুটিয়ে যাওয়া শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ঘুরে দাড়িয়ে এই ম্যাচে চালকের আসনে বসেছে শ্রীলংকা। গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে শেষের আগে পুরোটাই অনিশ্চিত। তবে পরিসংখ্যান আর ম্যাচ পরিস্থিতি বিবেচনা করলেন অনেকটাই পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য কাগজে-কলমে জয় সম্ভাবনা আছে উইন্ডিজেরও। কেননা জিততে হলে শেষ দিনে ৯ উইকেট হাতে নিয়ে তাদেরকে করতে হবে আরও ৩৪১ রান। শেষ ইনিংসে করতে হবে ৩৭৫ রান। প্রথম ইনিংসে ২৭১ করা ওয়েস্ট ইন্ডিজের জন্য এন্টিগার মন্থর উইকেটে এই লক্ষ্য পাহাড়সম!
১০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা। প্রথম ইনিংসে শ্রীলংকার নড়বড়ে ব্যাটিং লাইনআপ ঘুরে দাঁড়ায় দ্বিতীয় ইনিংসে। অবশ্য ইনিংসের শুরুতেই দলীয় ৮ রানের নাথায় দিমুথ করুনারত্নের উইকেট হারায় দলটি। দ্বিতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়েন লাহিরু থিরিমান্নে এবং ওসাদা ফার্নান্দ। সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থেকে ফিরে যান ফার্নান্দ ৯১(১৪৯)। থিরিমান্নে ৭৬(২০১), চান্দিমাল ৩(১৩), ডি সিলভা ৫০(৭৯) রানের ইনিংস ২৫৯ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।
সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর মূল কারিগর পাথুম নিশানকা। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে ইতিহাস গড়ে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন নিশানকা। তার সেঞ্চুরির দিনে ৪ রানের আক্ষেপে পুড়লেন নিরোশান ডিকভেলা। ৬ষ্ঠ উইকেটে দুজনে ১৭৯ রানের পার্টনাশিপ গড়ে দলকে বড় লিড এনে দেন। ২৫২ বলে ৬ চারের সাহায্যে ১০৩ রান করেন নিশসনকা। ১৬৩ বলে ৮ চারের সাহায্যে ৯৬ রানের ইনিংস খেলেছেন নিরোশান ডিকভেলা। দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার সংগ্রহ ৪৭৬ রান।
৩৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নামা ক্যারিবিয়ানরা চতুর্থ দিন শেষ করেছে ১ উইকেটে ৩৪ রান নিয়ে। উইকেটে আছেন ক্রেইগ ব্র্যাথওয়েট ৬৫ বলে ৮ ও এনক্রুমা বনার ৪০ বলে ১৫ রানে। ইতোমধ্যে সাজঘরে ফিরেছেন জন ক্যাম্পবেল। ১৫ বলে ১১ রান করে ফিরেছেন ক্যাম্পবেল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৬৯/১০
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৭১/১০
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৪৭৬/১০
থিরিমান্নে ৯৬, ফার্নান্দ ৯১, ধনাঞ্জয়া ৫০, নিশানকা ১০৩, ডিকভেলা ৯৬, বল হাতে রোচ ৩/৭৪, গ্যাব্রিয়েল ০/৬৭, হোল্ডার ০/৪০, জোসেফ ১/৮৩, কর্নওয়াল ৩/১৩৭, ব্র্যাথওয়েট ০/৩০, মেয়ার্স ২/২৪, ব্ল্যাকউড ০/৩)।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩৭৫) ( চতুর্থ দিন শেষে) ৩৪/১(২০) (ব্র্যাথওয়েট ৮*, ক্যাম্পবেল ১১, বনার ১৫*; লাকমল ০/৪, বিশ্ব ১/২১, এম্বুলদেনিয়া ০/৫, চামিরা ০/৪, ধনাঞ্জয়া ০/০)।
নিউজক্রিকেট/ রাসেল।
