নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত-পাকিস্তান দুই দেশের রাজনৈতিক অবস্থার কথা সবার জানা। রাজনৈনিত বৈরিতা সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত লাস কিংবা গোলাগুলি পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি, এর উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট মাঠ পর্যন্ত। যার ফলে গত এক দশক ধরে ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তবে সেই বাঁধ ভেঙে দুই দলের দিপাক্ষিক লড়াই হতে পারে এ বছরই।
এক সময় অষ্ট্রেলিয়া -ইংল্যান্ডের মতো উত্তেজন ছড়াতো ভারত- পাকিস্তানের ২২ গজের লড়াই। ভারত পাকিস্তানের লড়াই মানেই ছিল ম্যাচের প্রতি মুহুর্তে উত্তেজনা আর রোমাঞ্চ। সেই রোমাঞ্চ থেমে যায় দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ছেঁদ পরলে। দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২ সালে, ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান । তারপর আর কোন দল কোনো দলকে আথিত্য দেয়নি।
তারপর থেকে আইসিসি ইভেন্ট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপের মত আসর ছাড়া ভারত ও পাকিস্তানকে একে অপরের মুখোমুখি হতে দেখা যায় নি। বৈশ্বিক আসর বা টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রেও এক দেশের অন্য দেশে যেতে ঘোর আপত্তি। সবকিছু ভুলে গিয়ে পাকিস্তানের সাথে আবারও সিরিজ খেলবে ভাতর। পাকিস্তানের এক সংবাদমাধ্যম দাবি করেছে, এ বছরই পাকিস্তান ক্রিকেট দলকে আতিথেয়তা দিবে ভারত।
পাকিস্তানের প্রথম সারির একটি সংবাদপত্রের দাবি, এ বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বিরাট কোহলির দল। দুই বোর্ডের সম্পর্কের বরফ নাকি ইতোমধ্যে গলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আলোর মুখ দেখছে বিশ্বের সবচেয়ে আলোচিত দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট দলের লড়াই। সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা করতে ভারত ও পাকিস্তানের শীর্ষ কর্তারা দুই দিনের আলোচনায় বসবেন শীঘ্রই। বিষয়টি দুই দেশেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরই মাঝে এল ক্রিকেটের কাঁটাতার ভাঙার আভাস।
পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান সরকার পিসিবিকে ভারত সফরের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে। ভারতে মাঠে গড়ালে সিরিজটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, থাকবে তিনটি ম্যাচ। সময় বেছে নেওয়া হতে পারে এ বছরের শেষদিকে।
এখনও আলোচনার টেবিলে থাকা এই দ্বিপাক্ষিক সিরিজ আলোর মুখ দেখলে ভারত ও পাকিস্তানের পাশাপাশি খুশি হবে গোটা ক্রিকেট বিশ্বই। কেননা এই দুই দলের রেষারেষি প্রভাব ফেলে ক্রিকেটের বৈশ্বিক আসরগুলোতেও। হের ফের করতে হয় ম্যাচেট সূচিও। সবকিছু ঠিকঠাক হলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে।
নিউজক্রিকেট / রাসেল।
