কোহলির আচরণে ক্ষুব্ধ লয়েড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বশেষ অভিযোগ এসেছে মাঠে কোহলি আম্পায়ারদের ওপর চাপ প্রয়োগ করেন। এমন এক অভিযোগ তুলেছেন ইংলিশ আম্পায়ার এবং সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড। এমনকি তিনি কোহলিকে নিজের আচরণ পরিবর্তনের ও পরামর্শ দিয়েছেন। এই কিংবদন্তি ক্রিকেটার আম্পায়ারদের প্রতি আরও শ্রদ্ধাশীল হতেও বলেছেন।

ভারত ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ জুড়েই আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় কোহলিকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারদের সমালোচনা করার পাশাপাশি তাঁরা যেন ‘আমি জানি না’ বলতে পারেন এমন একটি কলেরও প্রস্তাব করেছিলেন এই ক্রিকেটার।

কোহলির এমন আচরণেই চটেছেন লয়েড। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে লয়েড ‘আম্পায়ার্স কলের’ প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন তিনি।

লয়েড বলেন,”কোহলির দাবি, চতুর্থ টি-টোয়েন্টিতে ডেভিড মালান যখন একেবারে নিচু ক্যাচটি ধরেছিলেন, তখন ইংল্যান্ড সফট সিগন্যালের জন্য আম্পায়ারকে চাপ দিয়েছিল। প্রথমত, সফট সিগন্যাল প্রয়োগের উদ্দেশ্যই ছিল মাঠের আম্পায়ারদের আরও কর্তৃত্বের সুবিধা দেওয়া।আহমেদাবাদে নীতিন মেননের ওপর ইংল্যান্ড চাপ দিয়েছে কিনা জানি না, তবে একটা বিষয় আমার কাছে পরিষ্কার, কোহলি গোটা সফর জুড়েই আম্পায়ারদের উপর চাপসৃষ্টি করেছেন, তাঁদের অসম্মান করেছেন এবং আম্পায়ারদের উপর বিরক্তি দেখিয়েছেন।’’

লয়েড আরো বলেন,’‘আম্পায়ারদের পূর্ণ কর্তৃত্ব নিয়ে ম্যাচ পরিচালনা করতে হবে। দরকার হলে, লাল কার্ড, হলুদ কার্ডের প্রচলন করা যেতে পারে। যাতে ওদের হাতে পুরো ক্ষমতা থাকে। ওদের ক্ষমতাহীন মনে হচ্ছে আজকাল। আর কোহলির উচিত আরো সতর্ক থাকা, কারণ ওর কথাবার্তা, আচার-আচরণ সবসময় বাকিদের ওপর প্রভাব ফেলে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »